‘আকাশের রাজা’ বিনিয়োগ করলে মোটা টাকা আয় দেবে Indigo-র এই শেয়ার!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম সম্প্রতি কার্যত ঝড়ের গতিতে বেড়েছে (Stock Market)। সদ্য এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় 7 শতাংশ বৃদ্ধি পাওয়া এর মূলধনের পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে অনেকটাই। সবচেয়ে বড় কথা, এই সংস্থার শেয়ারটির উপর আস্থা রাখছেন অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন, আগামী দিনে এই শেয়ার তার বিনিয়োগকারীদের মোটা টাকা আয় করার সুযোগ দেবে।

দ্রুত গতিতে বেড়েছে শেয়ারের দাম!

আজ অর্থাৎ, বুধবার ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম 6.60 শতাংশ বৃদ্ধি পেয়ে 4,519.55 টাকায় পৌঁছেছিল। যদিও শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম দিয়ে দাঁড়ায় 4,524 টাকা 10 পয়সায়। যদিও দিনের শেষে এই সংস্থার স্টকের দাম 7.64 শতাংশ বেড়েছিল। না বললেই নয়, বিগত দিনগুলিতে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে।

বলাই বাহুল্য, আকাশের রাজা হিসেবে পরিচিত ভারতীয় বিমান সংস্থার প্রধান কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রায় 6,226 টাকা এবং সর্বনিম্ন 3,898 টাকায় গিয়ে পৌঁছেছিল। তবে এবার এই সংস্থার শেয়ারের দাম একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর কারণ হিসেবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 10.50 শতাংশ কমে ব্যারেল প্রতি 98 ডলার হয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলিকে ত্রাণ হিসেবে 18,100 কোটি টাকার জরুরী ক্রেডিট লাইন স্কিম ঘোষণা করেছে সরকার। আর সে কারণেই এর শেয়ারের দাম উর্ধ্বমুখী হয়েছে।

অবশ্যই পড়ুন: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন, নেপথ্যে তৃণমূল?

প্রসঙ্গত, ভারতের প্রধান বিমান সংস্থা ইন্ডিগোর মূল কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় এর মূলধন বা মুনাফার পরিমাণও বেড়েছে অনেকটাই। এর আগে যেখানে ইন্ডিগোর মূলধন ছিল 163,924.74 কোটি টাকা। এই পর্বে দাঁড়িয়ে বর্তমানে ইন্ডিগোর মূল্যায়ন বা মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 174,751.11 কোটি টাকায়। অর্থাৎ সংস্থাটির মুনাফা বেড়েছে 10,826 কোটিরও বেশি।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)