বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ভরসা করে একাধিক ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁদের মধ্যে অন্যতম ক্যারিবিয়ান স্টার সুনীল নারিন। তবে কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে এই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ জল্পনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না! কয়েকটি সূত্র দাবি করছে, আন্দ্রে রাসেলের মতোই IPL এর আগে অবসর ঘোষণা করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘদিন মাঠে দাপিয়ে বেড়ানো এই অলরাউন্ডার। সেক্ষেত্রে অবশ্যই বড়সড় ধাক্কা খাবে কলকাতা! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ধাক্কা খাবে KKR!
2023 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন নারিন। এরপর 2024 IPL এ নিজের সেরাটা উজাড় করে দেওয়ায় তাঁকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন রোভম্যান পাওয়েল। তবে নারিন স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে রাজি নন। তবে এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চুটিয়ে খেলেছিলেন এই খেলোয়াড়।
সাম্প্রতিক সময় IPL এ নারিনের ফিটনেস এবং বয়স নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে! তাছাড়াও গত বছর জল্পনা বেড়েছিল হয়তো 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই অবসর ঘোষণা করতে পারেন তিনি। সেই জল্পনায় এখনও জল পড়েনি। কাজেই অনেকেই মনে করছেন, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নারিন নিজের বয়স এবং ফিটনেসের কথা ভেবে যদি IPL থেকে অবসর নিয়ে নেন সেক্ষেত্রে চাপে পড়ে যাবে শাহরুখ খানের দল।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘ভারতীয়র’ সেঞ্চুরি, UAE-কে জেতাতে জ্বলে উঠলেন ছত্তিশগড়ের হরপ্রীত সিং
প্রসঙ্গত, গত 17 নভেম্বর, নির্ধারিত সময়ের মধ্যেই ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মোট 17 জন প্লেয়ারকে ধরে রেখেছে কলকাতা। সেই তালিকায় রয়েছেন অভিজ্ঞ নারিন। তবে তিনি যদি IPL শুরু হওয়া ঠিক আগে অবসর ঘোষণা করে দেন তবে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে KKR! যদিও এ সংক্রান্ত কোনও সরকারি খবর না থাকায় আপাতত গোটা বিষয়টাই জল্পনার গণ্ডিতেই সীমাবদ্ধ।


