বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি শেয়ার বাজারে কিছুটা উত্থান দেখা গেলেও বিনিয়োগকারীরা বেশ চিন্তায়, আবার কখন পড়ে যাবে মার্কেট (Multibagger Stock)। আর এই দোলাচলের মাঝেই বেশ কিছু সংস্থা বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিচ্ছে। সেই তালিকায় নাম উঠেছে এমআইসি ইলেকট্রনিক্সেরও। বিগত বছরগুলিতে এই সংস্থাটি বিনিয়োগকারীদের প্রায় 6000 শতাংশ রিটার্ন দিয়েছে। আজ অর্থাৎ শুক্রবারও এই সংস্থার শেয়ারের দাম 9 শতাংশ বাড়ল। আর তাতেই বেশ কিছু ব্রোকারেজ ফার্ম এই সংস্থার উপর আস্থা রাখতে শুরু করেছে।
5 বছরে প্রায় 6000% রিটার্ন দিল এই শেয়ার
শুক্রবার, শেয়ারবাজার খোলার পর এমআইসি ইলেকট্রনিক্স এর শেয়ারের দাম 52.35 টাকায় ট্রেড করলেও বেলা কিছুটা গড়াতেই এর দাম 9 শতাংশ বেড়ে 57.60 টাকায় দাঁড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাজার বন্ধের আগে এর দাম গিয়ে দাঁড়ায় 55.05 টাকায়। তবে অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কিছুদিনে এই শেয়ার আরও রিটার্ন দেবে। বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে এই শেয়ার থেকে বিপুল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিনিয়োগকারীদের।
বলাই বাহুল্য, এমআইসি ইলেকট্রনিক্স এর শেয়ারের দাম গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত 27 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। যেখানে এক মাসে এই সংস্থার শেয়ার থেকে 46 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে যদি 5 বছরের কথা বলা যায় সেক্ষেত্রে এই সংস্থার শেয়ারটি বিনিয়োগকারীদের 5,886 শতাংশ রিটার্ন প্রদান করেছে।
অবশ্যই পড়ুন: এবার কি অভিষেকের জেল? আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
52 সপ্তাহের হিসাব করলে, ইলেকট্রনিক সংস্থাটির শেয়ারের দাম সর্বনিম্ন 30 টাকা এবং সর্বোচ্চ 82.82 টাকায় পৌঁছেছিল। মজার বিষয় আজ অর্থাৎ শুক্রবার 10 মিলিয়নেরও বেশি শেয়ার কেনাবেচা হয়েছে এই সংস্থার। বিশেষজ্ঞদের বক্তব্য, আগামী দিনে সংস্থাটির শেয়ারের দাম যত বাড়বে ততই বিনিয়োগকারীরা এই সংস্থাটির উপর নিজেদের বিনিয়োগ বাড়াবেন। তাতে আখেরে উপকৃত হবেন দুপক্ষই। কেউ কেউ বিশ্বাস করেন, এই শেয়ার ভাগ্য বদলে দিতে পারে বিনিয়োগকারীদের!










