বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার রক্তাক্ত হয়েছে ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। এদিন সেনসেক্স কমেছে 800 পয়েন্টেরও বেশি। ধাক্কা খেয়েছে নিফটি ফিফটিও। আর এই দিনই 7 শতাংশেরও বেশি পতন দেখা গেল প্রতিরক্ষা খাতের রাষ্ট্রায়ত্ত্য সংস্থা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সংস্থাটি মার্চের প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে। তাতে লাভের তুলনায় লোকসানই হয়েছে সংস্থার। সোমবার ভারতীয় সংস্থাটির শেয়ারের দাম পড়তেই আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, খুব শীঘ্রই এই সংস্থার শেয়ারের দাম অর্ধেক হয়ে যেতে পারে।
এই শেয়ার কেনা থাকলে এখনই বিক্রি করে দিন!
আজ অর্থাৎ সোমবার, ভারতীয় শেয়ারবাজার খোলার পর কোচিন শিপইয়ার্ডের শেয়ারের দাম 7 শতাংশ কমে 1475 টাকায় নেমে আসে। যেখানে দিনের শুরুতে এই সংস্থার শেয়ারের দাম ছিল 1534 টাকা। বলাই বাহুল্য, সংস্থাটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় জানিয়েছে তাদের রাজস্ব আয়ে ঘাটতি রয়েছে। সাম্প্রতিক সময়ে লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। আর তারপরেই এই সংস্থার শেয়ারের দাম পড়তে শুরু করল।
বেশ কয়েকজন শেয়ার বাজার বিশেষজ্ঞ দাবি করছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থার শেয়ারের দাম কমতে কমতে একেবারে অর্ধেক হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব এই সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞ মহলের দাবি, এই সংস্থার শেয়ারে আগামী দিনে কবে বড়সড় উত্থান দেখা যাবে তা বলা যথেষ্ট কঠিন। বরং সংস্থাটি যেভাবে দিন দিন লোকসানের খাতায় নাম লেখাচ্ছে তাতে বিনিয়োগকারীদের টাকা ডুবে যেতে পারে।
অবশ্যই পড়ুন: ‘নামাজ পড়তে হলে শিফটে পড়ুন, ভালভাবে না মেনে নিলে …’ কড়া বার্তা যোগী আদিত্যনাথের
প্রসঙ্গত, চলতি আর্থিক বছরে ভারতের এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির রাজস্ব এক ধাক্কায় 5 শতাংশ কমে গেছে। যেখানে গত আর্থিক বছর অর্থাৎ 2025-26 এ এর ইবিআইটিডিএ এবং নিট মুনাফা যথাক্রমে 23 ও 24 শতাংশ হ্রাস পেয়েছে। তাই বেশ কিছু ব্রোকারেজ ফার্ম এই সংস্থার শেয়ারগুলিকে সেল রেটিং দিয়েছে। তাঁদের দাবি, আগামী দিনে এর দাম 1475 টাকা থেকে 830 টাকায় নেমে আসতে পারে। তাতে বড়সড় ধাক্কা খাবেন বিনিয়োগকারীরা।










