শীঘ্রই বাড়বে শেয়ারের দাম! TATA-র এই সংস্থায় টাকা রাখলে মিলবে উপহার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের বেহাল দশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘোষণাতেই কার্যত রক্তাক্ত বাজার (Tata Stock)! সেনসেক্স থেকে শুরু করে নিফটি সবেতেই লেগেছে ধাক্কা। এমতাবস্থায়, বিনিয়োগকারীদের জন্য ভরসার হাত বাড়াচ্ছে ভারতীয় সংস্থা টাটা। বেসরকারি খাতের অন্যতম প্রধান বিদ্যুৎ সংস্থা টাটা পাওয়ার তাদের মার্চ প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে। 2025-26 আর্থিক বছরে সংস্থাটির মুনাফা বাড়লেও কমেছে রাজস্ব আয়। কিন্তু তা হলেও বাজার বিশেষজ্ঞরা সংস্থাটিকে নিয়ে আশাবাদী। তাদের মতে, এই সংস্থার শেয়ারের দাম 500 টাকা ছাড়িয়ে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সংস্থাটি তার বিনিয়োগকারীদের লভ্যাংশ উপহার দেওয়ার ঘোষণা করেছে।

এই শেয়ারে বিনিয়োগ করলে মিলবে উপহার

গত আর্থিক বছরের হিসেব অনুযায়ী টাটা পাওয়ারের মুনাফা 8 শতাংশের কাছাকাছি বেড়ে হয়েছে 1,415.52 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে সংস্থাটির ব্যয় কমে যাওয়ার কারণে মুনাফা বৃদ্ধি পেয়েছে। এর আগে 2024-25 আর্থিক বছরের সংস্থাটির মুনাফা দিয়ে দাঁড়িয়ে ছিল 1306 কোটি টাকার সামান্য বেশি অর্থে। বলাই বাহুল্য, শেয়ার বাজারের খারাপ দশার মধ্যে টাটা পাওয়ারের শেয়ারেও হালকা পতন দেখা গিয়েছে। কিন্তু তা সত্বেও টাটা পাওয়ারের শেয়ার বিক্রিতে একেবারে হিড়িক পড়ে গিয়েছিল।

বলা বাহুল্য, শেষবারের মতো টাটা পাওয়ারের শেয়ারের দাম এক ধাক্কায় 3.38 শতাংশ হ্রাস পেয়ে প্রায় 419 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে। কিছু ব্রোকারেজ ফার্ম বলছে এই সংস্থার শেয়ারের দাম 500 টাকা ছাড়িয়ে যাবে। আর সে কারণেই সংস্থাটির শেয়ার কেনার জন্য কার্যত হুড়োহুড়ি লেগে গিয়েছে বিনিয়োগকারীদের।

অবশ্যই পড়ুন: অল্প উপকরণেই জমবে লাঞ্চ! বানিয়ে নিন ঠাকুরবাড়ির পটলের মালাইকারি

সবচেয়ে বড় কথা, টাটার এই সংস্থা জানিয়েছে তাদের শেয়ারে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের লভ্যাংশ উপহার দেবে তারা। সংস্থাটির পরিচালনা পর্ষদ 1 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য আড়াই টাকা লভ্যাংশ দেওয়ার কথা সুপারিশ করেছে। শোনা যাচ্ছে, এই সংস্থাটি বিনিয়োগকারীদের আগামী 10 জুলাই অথবা তার পরে লভ্যাংশ দিতে পারে। সব মিলিয়ে বলাই যায়, এই শেয়ারে বিনিয়োগ করে উপহার পেতে চলেছেন বিনিয়োগকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)