ভোট পরবর্তী হিংসা উস্কানিকে সমর্থনের অভিযোগ! থানায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Published:

Swastika Mukherjee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে সমর্থন করায় আঙুল উঠেছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) দিকে। সেই সূত্র ধরেই এবার গড়িয়াহাট থানায় হাজির হলেন বাঙালি অভিনেত্রী। জানা যাচ্ছে, শনিবার তাঁকে থানায় বসিয়ে প্রায় একঘন্টা জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। শোনা যাচ্ছে, অভিনেত্রীর বয়ানও রেকর্ড করা হয়েছে।

গড়িয়াহাট থানায় হাজিরা অভিনেত্রী স্বস্তিকার

2021 সালে বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। সেই পোষ্টের সমর্থনে এগিয়ে এসেছিলেন অভিনেত্রী স্বস্তিকা। রাজ্যে নতুন সরকার গঠন হতেই 2021 সালের ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে স্বস্তিকা এবং পরমব্রতর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

জানা যায়, খবর পেতেই শনিবার গরিয়াহাট থানায় হাজিরা দেন অভিনেত্রী। সেখানেই তাঁকে বসিয়ে এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বলাই বাহুল্য, বিতর্কিত পোস্ট করার কারণে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। তাতেই এই দুই শিল্পীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 109 এবং 153 ধারায় রুজু হয়েছে মামলা।

জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। তারপরেই স্বস্তিকাকে নোটিস পাঠানো হয়। সেই মতোই শনিবার দুপুরে তড়িঘড়ি গড়িয়াহাট থানায় পৌঁছন অভিনেত্রী। সেখানেই মামলার স্বার্থে পুলিশকে সহযোগিতা করেন তিনি। সূত্রের খবর, এদিন অভিনেত্রীর বয়ান রেকর্ড করেছে গড়িয়াহাট থানার পুলিশ।

অবশ্যই পড়ুন: ২০০০ টাকার ওষুধ মাত্র ২০০ টাকায়, কোথায় পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে লেখা ছিল, “আজকের দিনটা বিশ্ব রগড়ানি দিবস হিসেবে ঘোষিত হোক।” পরবর্তীতে পরমব্রত চট্টোপাধ্যায়ের ওই মন্তব্যকে সমর্থন করে অভিনেত্রী স্বস্তিকা লিখেছিলেন, “হা-হা-হা, হোক হোক হোক”।

google button