বাবা হলেন অনুপম রায়, পুত্র নাকি কন্যা সন্তান? জানালেন গায়ক নিজেই

Published:

Anupam roy

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রথমবার বাবা হলেন সুরের জাদুকর অনুপম রায় (Anupam Roy)। পুত্র সন্তানের জন্ম দিলেন গায়কের স্ত্রী প্রস্মিতা পাল। পরিবারের নতুন সদস্যের আগমনের খবর নিজেরাই তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ২০২৪ সালের ২ মার্চ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন গায়ক। ঘরোয়া এবং কাছের মানুষদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছিল বাগদান। অবশেষে দুই বছর পর এল সুখবর।

পুত্র সন্তানের জন্ম দিলেন গায়ক অনুপম রায়

এদিন পরিবারে নতুন সদস্যের আগমনের বার্তা অনুপম এবং প্রস্মিতা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে লেখেন, “আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে।” যদিও প্রস্মিতা যে গর্ভবতী সেই খবর গোপনই রেখেছিলেন দু’জনে। তবে পুত্র সন্তানের আগমনে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি অনুগামীরাও সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন। এমনকি প্রত্যেকেই তাঁদের ঘরে নতুন সদস্যের আগমনের জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন গায়ক। এক কথায় স্টুডিও পাড়াতে যেন একের পর এক সুখবর।

গত ২৬ জুলাই দ্বিতীয়বারের মতো মা হয়েছিলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজ। পাশাপাশি তৃতীয় বিবাহ বার্ষিকীতে বেবিবাম্পের ছবি পোস্ট করে সোহিনী এবং শোভন অনুরাগীদেরকে সুখবর শুনিয়েছেন। তার পরপরই অনুপম এবং প্রস্মিতার কোল আলো করে এল পুত্র সন্তান।

আরও পড়ুন: তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত্যু ৮ পুণ্যার্থীর, শোক প্রকাশ করে ফেসবুক বার্তা মমতার

উল্লেখ করে রাখি, অনুপমের এটি তৃতীয় বিয়ে। দুজনেই বর্তমানে সংগীত জগতের মানুষ। তাই চেনাশোনা ছিল বহুদিনের। তবে বন্ধুত্বের সম্পর্ক থেকেই তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। তবে এটিই অনুপমের প্রথম সন্তান। যদিও গায়ক এবং গায়িকার বিয়ের খবরে সোশ্যাল মিডিয়াতে সেই সময় ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। তবে বর্তমানে দম্পতি সুখেই রয়েছেন বলে অনুগামীদের অনুমান। এমনকি তাঁরা নিজেরাই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যে গুছিয়ে সংসার করছেন তাঁরা। তবে এবার দুই থেকে তিন হওয়াতে একেবারে খুশির বন্যা হয়েছে টলি পাড়ায়। আপাতত মা এবং সন্তান, দু’জনেই সুস্থ রয়েছেন বলেই খবর।