সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। এবার ট্রেনে ভ্রমণ করা হবে আরও সহজ ও আরামদায়ক। বিশেষ করে হাওড়া রুটের ট্রেনে বাড়বে গতি, উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। মূলত সারাদেশে রেল পরিকাঠামো শক্তিশালী করার জন্য ভারতীয় রেল একটি বড় প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্প কেবল ট্রেনের ধারণক্ষমতাই বাড়াবে না, বরং যাত্রীদের জন্য আরও বেশি আরাম, সময় সাশ্রয় এবং নিরাপদ ভ্রমণের সুযোগও দেবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
হাওড়া-দিল্লি রেল রুট নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
যাত্রী পরিবহণ, বাণিজ্য এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সুবিধা দেবে। ভারতীয় রেল তার নেটওয়ার্ককে আধুনিকীকরণের জন্য ক্রমাগত কাজ করে চলেছে এবং এই প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, এগুলি দেশের অনেক গুরুত্বপূর্ণ রুটের উপর চাপ কমাবে। আজ কথা হচ্ছে, কিউল-ঝাঝা তৃতীয় লাইন প্রকল্প (Kiul-Jhajha 3rd Line Project) নিয়ে। ৯৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৫৪-কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি হাওড়া-দিল্লির মতো একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ, যেখানে ট্রেন চলাচল ইতিমধ্যেই অনেক বেশি।
খরচ হবে ৯৬২ কোটি টাকা
বর্তমানে দুটি লাইন চালু আছে, যেগুলো পূর্ণ ক্ষমতায় চলছে। তৃতীয় লাইনটি নির্মিত হলে ট্রেন চলাচল সহজ হবে, দেরি কমবে এবং যাতে আরও সঠিক সময়ে ট্রেন চলে সেই ব্যবস্থা করতে হবে। রেলের এই নতুন প্রকল্পের ফলে পাটনা ও কলকাতার মধ্যে সংযোগ উন্নত হবে এবং মাল পরিবহনের গতি বাড়বে, বিশেষ করে বড় শিল্প ও লজিস্টিক হাব থাকা এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় হবে। ৯৬২ কোটি টাকা মতো খরচ হবে রেলের বলে খবর।
আরও পড়ুন: DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় বার্তা
রেলের তরফে জানানো হয়েছে, রেল মন্ত্রকের মতে, বর্তমানে কিউল-ঝাঝার মধ্যে ডাবল লাইন সেকশনটি তার ধারণক্ষমতার চেয়ে বেশি চাপে পরিচালিত হচ্ছে। আগামী বছরগুলোতে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা আরও বাড়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত লাইনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। প্রস্তাবিত ৫৪ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইনটি নির্মিত হলে রেলপথে যানজট কমবে এবং ট্রেন চলাচল আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে। সামগ্রিকভাবে, এই রেল প্রকল্প ভারতীয় রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা প্রদান করবে এবং দেশের অর্থনীতিকে গতিশীল করবে।










