অনন্যা সরকার, কলকাতা: রবিবার রাতেই ব্যাংক কর্মচারীদের সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU) ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট শুরু হওয়ার আগেই প্রত্যাহার করে নেয়। তবে, ধর্মঘটের জন্য সাধারণ গ্রাহকদের যাতে অসুবিধা না হয়, সেই কারণে সরকারের তরফে রবিবারও খোলা ছিল সমস্ত ব্যাংক। কর্মীদের ছুটির দিনেও ডিউটি করতে হয়। আর ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার থেকে স্বাভাবিক ছন্দেই চলছে ব্যাংকের কার্যক্রম। তবে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) চলতি সপ্তাহেই দু’দিনের ছুটি (Bank Holiday) ঘোষণা করেছে।
চলতি সপ্তাহে দু’দিন ছুটি ব্যাংক কর্মীদের
ব্যাংক কর্মী সংগঠনগুলো এই সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল। রবিবার গভীর রাতে ঘোষণা করা হয় যে তিন দিনের এই ধর্মঘট আপাতত স্থগিত করা হচ্ছে। তাই নিয়মমত সোমবার থেকে দেশজুড়ে সব ব্যাংকে গ্রাহকরা স্বাভাবিক পরিষেবাই পাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত, গ্রামীণ ব্যাংক এবং সমস্ত বেসরকারি ব্যাংকের শাখায় রোজকার নিয়ম মতোই কাজ হচ্ছে।
আরবিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, চলতি সপ্তাহে ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুই দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে, ডিজিটাল ব্যাংকিং পরিষেবা এবং এটিএম যেমন চালু থাকার কথা, তেমনই থাকবে। আরবিআই-এর ঘোষণা অনুযায়ী, ২ অক্টোবর ও ৪ অক্টোবর সারাদেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দুই দিন গ্রাহকরা কোনো ব্যাঙ্কিং পরিষেবা পাবেন না।
আরও পড়ুন: ভোটের পর থেকেই বেপাত্তা, এখন কী করছেন দেবাংশু? মিলল সন্ধান
আগামী শুক্রবার, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সারা দেশব্যাপী ছুটি। এই উপলক্ষে দেশের সব শহরের সমস্ত ব্যাংকের শাখাগুলিও বন্ধ থাকবে। আর, ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।










