হেঁশেলে স্বস্তি! শীঘ্রই দাম কমবে রান্নার তেলের, বড় সিদ্ধান্ত সরকারের

Published:

Cooking Oil Price

সহেলি মিত্র, কলকাতাঃ মূল্যবৃদ্ধির বাজারে জিনিসপত্র কেনা যেন দায় হয়ে পড়েছে। মাছ, ডিম, মাংস, শাক সবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি কবে ঠিক হবে? উত্তর জানা নেই কারোর। এদিকে এখন উৎসবের মরসুমে চলছে। সকলের মুখে কিন্তু হাসি নেই। তবে এখন মনে হচ্ছে সরকার বিশেষ করে ভোজ্য তেল (Cooking Oil Price) নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে। দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম শীঘ্রই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শীঘ্রই রান্নার তেলের দাম কমাবে সরকার?

রিপোর্ট অনুযায়ী, উৎসবের মরসুমের আগে ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার (Central Government) অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন, পাম এবং সূর্যমুখী তেলের উপর মৌলিক শুল্ক (বিসিডি) ব্যাপকভাবে হ্রাস করেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে দেশীয় বাজারে ভোজ্য তেলের দামের উপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর মৌলিক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। অন্যদিকে, পরিশোধিত সূর্যমুখী তেলের উপর শুল্ক ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ২২.৫ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন; বন্ধ কালনা-চুঁচুড়া সরকারি বাস পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা, কী হল হঠাৎ?

অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম তেলের ওপর মূল শুল্কও ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইভাবে, পরিশোধিত সয়াবিন তেল এবং পাম তেলের ওপর শুল্ক ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫ শতাংশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এই শুল্ক হ্রাস আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সূর্যমুখী তেলের দামে বড় স্বস্তি

জানা গিয়েছে, সরকার অপরিশোধিত সূর্যমুখী তেলের ওপর আমদানি শুল্কও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এর মৌলিক শুল্ক ১০% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পরিশোধিত সূর্যমুখী তেলের ওপর শুল্ক ৩২.৫% থেকে কমিয়ে ২২.৫% করা হয়েছে। উল্লেখ্য যে, ভারত বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল আমদানিকারক দেশ। ভারত তার অভ্যন্তরীণ ভোজ্য তেলের চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ আমদানির মাধ্যমে পূরণ করে।