সহেলি মিত্র, কলকাতাঃ আগামী দিনে আপনিও কি ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফে এবার হাওড়া সহ একাধিক শাখায় এমন এক কাজ করতে চলেছে যার দরুন আখেরে লাভ হবে যাত্রীদের। ‘মিশন রফতার’ (Mission raftaar) উদ্যোগের অধীনে, উত্তর মধ্য রেল তার পাওয়ার সাপ্লাই সিস্টেম শক্তিশালী করছে যাতে দিল্লি-হাওড়া রুটে ট্রেনগুলো ১৬০ কিমি/ঘণ্টা গতিতে চলতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন
দিল্লি-হাওড়া রুটে ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে ট্রেন!
রেল সূত্রে খবর, প্রয়াগরাজ ডিভিশনে, কানপুর এবং মুঘলসারাইয়ের মধ্যে তিনটি নতুন সাব-স্টেশন – কারচানা, কুরাস্তি কালান এবং মানোরি – এর চার্জিং কাজ সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই এগুলো থেকে পুরোপুরি শক্তি পাওয়া যাবে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সিপিআরও ড. শিবম শর্মা। তিনি জানান, এই সাব-স্টেশনগুলো উচ্চ গতির ট্রেনগুলিকে অন্তরায়হীন শক্তি সরবরাহ করবে, যা ১৬০ কিমি/ঘণ্টা গতিতে চলাচলকে সহজ করবে।
আরও পড়ুনঃ রাইপুর থেকে কলকাতা পর্যন্ত মিলবে নতুন এসি বাস পরিষেবা, রইল সময়সূচি ও রুট
এছাড়াও, আগ্রা ডিভিশনে ছাতা ট্র্যাকশন সাব-স্টেশন চালু করা হয়েছে। শক্তি সম্পর্কিত কাজ কোসিকালান, মথুরা এবং শোলাকা-তেও সমাপ্ত হয়েছে। এই প্রযুক্তিগত উন্নয়নগুলো যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণকে আরও দ্রুত এবং নিরাপদ করবে। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে যে দেরিতে ট্রেন চলার অভিযোগ উঠছে, সেটারও সমস্যা মিটবে বলে আশাবাদী রেল।
দিল্লি-মুম্বাই রুট নিয়েও বড় ভাবনা রেলের
হাওড়া-নয়াদিল্লি রুট ছাড়াও দিল্লি-মুম্বাই রুট নিয়েও বড় ভাবনা রয়েছে রেলের। দিল্লি ও মুম্বাইগামী আগ্রার যাত্রীদের জন্য দ্রুততর রেল ভ্রমণের প্রস্তুতি জোরকদমে চলছে। মিশন রাফতারের অধীনে, আগ্রা বিভাগ উচ্চ-গতির ট্রেনের জন্য বৈদ্যুতিক এবং ট্র্যাক পরিকাঠামো তৈরি করছে। এর ফলে যাত্রীদের ভ্রমণের সময় কমতে পারে। লক্ষ্য হলো এই দুটি মহানগরের মধ্যে ভ্রমণের সময় ১২ ঘণ্টারও কমিয়ে আনা। ডঃ শিবম শর্মা জানিয়েছেন যে, ৭ই সেপ্টেম্বর ছাতায় ১৩২ কেভি পাওয়ার সাবস্টেশনটি চালু করা হয়েছে, যা ট্রেনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে। কোশিকালন, মথুরা এবং শোলকাতেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বৃন্দাবনে চূড়ান্ত পরিদর্শন চলছে, যা ১০ই সেপ্টেম্বর, বৃহস্পতিবারের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।










