৪০ টাকা কমল ডিজেলের দাম! পেট্রোল পাম্পে লাইন ক্রেতাদের

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ তাহলে কি ডিজেলের দাম (Diesel Price) কমে গেল? আসলে জ্বালানির দামে বিরাট পার্থক্য দেখা গিয়েছে। তেল কিনতে পেট্রোল পাম্পগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। খুচরা পেট্রোল পাম্পে ডিজেল এখন পাইকারি দামের তুলনায় অনেক সস্তা হওয়ায় কারখানা, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার ও টেলিকম সংস্থার মতো বড় গ্রাহকরা পাম্প থেকেই ডিজেল কিনছেন।

দাম কমল ডিজেলের?

এদিকে বাড়তি চাহিদার কারণে জিও-বিপি ও নায়ারা এনার্জি কিছু আউটলেটে ডিজেল কেনার সীমা আরোপ করেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও একই ধরনের সীমা আরোপের কথা বিবেচনা করছে। এদিকে, সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর পাম্পেও পরিমাণগত সীমা আরোপের সম্ভাবনা রয়েছে। মে মাস থেকে খুচরা পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলারে উঠেছে। ফলে খুচরা ও পাইকারি ডিজেলের দামে লিটারপ্রতি ৪০ টাকা পর্যন্ত পার্থক্য তৈরি হয়েছে।

স্বস্তিতে গ্রাহকরা

এই কারণেই বড় গ্রাহকরা সরাসরি পেট্রোল পাম্প থেকে ডিজেল কিনছেন। জানা গিয়েছে, জিও-বিপি পাম্পে দৈনিক সর্বোচ্চ ৫০ লিটার এবং নায়ারা এনার্জিতে ৭০ থেকে ২০০ লিটার পর্যন্ত ডিজেল কেনা যাচ্ছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং যুক্তরাজ্য-ভিত্তিক বিপি-র যৌথ উদ্যোগ জিও-বিপি-র দেশে ২,২২৭টি পেট্রোল পাম্প রয়েছে। রুশ কোম্পানি রসনেফ্ট সমর্থিত নায়ারা এনার্জির ৭,১০৫টি পাম্প রয়েছে।

আরও পড়ুন: সোনা, রুপোর বাজারে বিরাট ধস! একধাক্কায় কমে গেল দাম, দেখুন রেট

জিও-বিপি-র একজন মুখপাত্র জানান যে, বর্তমান চাহিদার পরিস্থিতি বিবেচনা করে, বিশেষত শিল্প এবং অন্যান্য অ-পরিবহন খাতের চাহিদার কথা মাথায় রেখে, কোম্পানিটি পরিবহন ও অন্যান্য প্রয়োজনের জন্য জ্বালানির ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

google button