ধূলিসাৎ হবে যুদ্ধবিমান থেকে ট্যাংক, ভয়ঙ্কর মিসাইলের পরীক্ষায় সফল DRDO

Published:

DRDO New Missile successfully tested

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও এক পরীক্ষায় সফল দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO (DRDO New Missile)। গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, অন্ধ্রপ্রদেশের কুর্নুলের কাছেই আনম্যানড এরিয়াল ভেহিকেল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল 3 এর চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় সফল হয়েছে DRDO। মূলত আকাশ থেকে মাটিতে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করতে পারবে এই দাপুটে মিসাইল। তারই এক ঝলক দেখা গেল পরীক্ষা চলাকালীন।

শত্রুর কাল ভারতের এই মিসাইল!

মূলত ড্রোন থেকে ছুঁড়ে একেবারে নিখুঁতভাবে টার্গেটে হিট করে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার এই নতুন মিসাইল। আকাশ থেকে ভূমি আবার আকাশ থেকে আকাশ উভয় ক্ষেত্রে থাকা টার্গেটকেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই নতুন ভারতীয় মিসাইল। সহজ ভাষায় বলতে গেলে, যুদ্ধ বিমান থেকে ট্যাংক ও ড্রোন সবই ধূলিসাৎ করবে DRDO-র এই মিসাইল। প্রতিরক্ষা খাতের গবেষকরা বলছেন, ভবিষ্যতে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠতে চলেছে এই মিসাইল। যা শত্রুদের একপ্রকার পিষে মারবে!

বলাই বাহুল্য, ভারতের এই নতুন অনম্যানড এরিয়াল ভেহিকেল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল 3 হায়দরাবাদের ভারত ডায়নামিকস লিমিটেড এবং আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের হাত ধরে তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। অন্যদিকে এই মিসাইলের ট্রায়াল পর্বের জন্য পুরো ড্রোনে গোটা সিস্টেমকে যুক্ত করার কাজ করেছে বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস।

 

অবশ্যই পড়ুন: ঘুষ নিয়ে টেন্ডার পাস, ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনার কর্নেলকে গ্রেফতার করল CBI

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হায়দরাবাদের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাবরেটরী, চন্ডিগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি সহ পুনের হাই এনার্জি মেটেরিয়ালস ল্যাবরেটরির সাথে হাত মিলিয়ে এই বিশেষ মিসাইল তৈরি করার কাজে হাত লাগিয়েছে হায়দরাবাদ ভিত্তিক সংস্থার রিসার্চ সেন্টার ইমারতও। অনেকেই মনে করছেন, এই দুর্ধর্ষ মিসাইল ভারতীয় সেনাবাহিনীর সামরিক ক্ষমতায় নতুন মাত্রা জুড়বে।

google button