ইথানলের জন্য কৃষকদের ১.৬০ লক্ষ কোটির ফায়দা, দাবি সরকারি রিপোর্টে

Published:

E20 Fuel Farmer Profit

অনন্যা সরকার, নয়া দিল্লি: গত মাসেই কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ভারতে ই২০ (E20) জ্বালানি চালু করেছে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার পর থেকেই ভারত সরকার বিকল্প জ্বালানি হিসাবে দেশজুড়ে ইথানল (Ethanol)-মিশ্রিত পেট্রোলের ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে। তাই এখন ইথানল জ্বালানি চর্চায় রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি প্রাকৃতিক উৎস থেকে উৎপন্ন এই জ্বালানির সপক্ষে কথা বললেও, বিরোধী দলগুলি ক্রমাগত এ বিরোধিতা করে চলেছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে ইথানল মিশ্রিত পেট্রোলের ওপর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে কৃষক (Farmer) এবং দেশের বৈদেশিক মুদ্রার (Foreign Currency) রিজার্ভের ওপর এই নতুন ধরণের জ্বালানির উপকারিতা তুলে ধরা হয়েছে।

ইথানল থেকে লাভবান হচ্ছেন কৃষকরা

এখনও পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ইথানল মিশ্রিত পেট্রোল কৃষকদের উপকারের পরিবর্তে ক্ষতি করছে। সরকারের একটি সাম্প্রতিক রিপোর্ট এই ভ্রান্ত ধারণা দূর করেছে। পাবলিক ইনফরমেশন ব্যুরোর (PIB) ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত রিপোর্টটিতে জানানো হয়েছে যে, কৃষকরা ইথানল মিশ্রিত পেট্রোল থেকে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকারও বেশি আয় করেছেন।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইথানল মিশ্রিত জ্বালানির ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০১৪-১৫ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত আমদানি করা ৩ কোটি ১ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেলের পরিবর্তে ইথানল ব্যবহারের ফলে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের মাধ্যমে ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এছাড়াও, এটি ৯ কোটি ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি কার্বন নিঃসরণ কমিয়েছে বলেও দাবি সরকারি রিপোর্টে।

আরও পড়ুনঃ বিশ্বমানের পর্যটন কেন্দ্র হয়ে উঠবে ‘পাহাড়ের রানী’ দার্জিলিং, বরাদ্দ ২,৫০০ কোটি টাকা 

জানিয়ে রাখি, ইথানল মিশ্রিত পেট্রোল শুধু ভারতেই ব্যবহার হচ্ছে, এমন নয়। এটি এখন গ্লোবাল ট্রেন্ডে পরিণত হয়েছে। জাপান থেকে ব্রাজিল, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও ইথানল ব্লেন্ডেড পেট্রোল ব্যবহার করা হচ্ছে। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রে E10 (১০% ইথানল) এবং E15 (১৫% ইথানল) বেশ জনপ্রিয়। আবার, ব্রাজিলে E27 (২৭% ইথানল) আদর্শ জ্বালানি হিসাবে বিবেচ্য। এছাড়া, জাপানেও এখন যানবাহনে E10-এর ব্যবহার হচ্ছে।

আরও E20 Ethanol Farmer