৩২৫ টাকা করে অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে সরকার, মাত্র ৬৪২ টাকায় মিলছে এলপিজি সিলিন্ডার

Published:

LPG Cylinder Subsidy PMUY

অনন্যা সরকার, কলকাতা: দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (Pradhan Mantri Ujjwala Yojana)-এর উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়ার জন্য এলপিজি সিলিন্ডারে (LPG Cylinder) বিশেষ ভর্তুকির ঘোষণা করেছে। এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান মূল্যের চাপে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন স্তরে আর্থিক সহায়তা ও ভর্তুকি প্রদান করছে। 

এই প্রকল্পের অধীনে, যোগ্য উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩২৫.২৪ টাকা ভর্তুকি হিসেবে পাঠানো হচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা সরাসরি এই আর্থিক সাহায্য পাচ্ছেন, যা তাদের রান্নার গ্যাসের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

মিলছে অতিরিক্ত ভর্তুকি

বিশ্ববাজারে এলপিজির মূল্যবৃদ্ধি ও এর সামগ্রিক খরচের প্রভাব কমাতে, সরকার প্রতিটি এলপিজি সিলিন্ডারে ৩২৫.২৪ টাকা অতিরিক্ত ভর্তুকি দিচ্ছে। ১৪.২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের এখন প্রকৃত মূল্য হল ১,২৬৭.২৪ টাকা, তবে সরকারি সাধারণ ভর্তুকি এবং অতিরিক্ত ভর্তুকির সুবাদে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এটি মাত্র ৬৪২ টাকায় কিনতে পারছেন। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের অতিরিক্ত আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। সরকারের এই পদক্ষেপ শুধু পরিবারের মাসিক খরচই কমায় না, তার পাশাপাশি পরিবারগুলো যাতে রান্নার গ্যাস নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করে যেতে পারে সেটাও নিশ্চিত করে। 

আরও পড়ুন: এই কর্মীদের ১০,০০০ টাকা পর্যন্ত বেতন বাড়াল রাজ্য সরকার, কারা কত পাবেন?

বাইরে দেশ থেকে এলপিজি (LPG) আমদানির ফলে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বেরিয়ে যায়। এটি রোধ করতে, সরকার গ্রাহকদের অত্যন্ত সতর্কতার সাথে ও বিচক্ষণতার সাথে গ্যাস ব্যবহারের আহ্বান জানিয়েছে। সরকারের তরফে “জ্বালানি বাঁচান, অর্থ বাঁচান” – এই নীতি অনুসরণ করার জন্য আহ্বান করা হয়েছে। এটি কেবল ব্যক্তিগত সঞ্চয়ই বাড়াবে না, তার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখবে। আশা করা হচ্ছে যে, উজ্জ্বলা যোজনার এই ভর্তুকি সহায়তা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ওপর গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমাতে সাহায্য করবে।

google button