নতুন নৌপ্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারত

Published:

Indian Armed Forces

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সামরিক আধুনিকীকরণ আর তিন বাহিনীর সংযুক্তিকরণের মেগা মিশনের মাঝেই প্রতিরক্ষা ব্যবস্থায় (Indian Armed Forces) বড় রদবদল ঘটল। আজ অর্থাৎ রবিবার দেশের নতুন চিফ অফ ডিফেন্স বা সিডিএস হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল এনএস রাজা সুব্রামানি (N. S. Raja Subramani)। একইসঙ্গে ভারতের নতুন নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন (Krishna Swaminathan)। পূর্ব লাদাখ সীমান্তে চিনের সঙ্গে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা আর ভারত মহাসাগরের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মাঝে এই দুই শীর্ষ কর্মকর্তার দায়িত্বভার যে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

দায়িত্ব নিয়েই বড় বার্তা চিফ অফ ডিফেন্স স্টাফের

উল্লেখ্য, জেনারেল অনিল চৌহানের কার্যকাল শনিবার শেষ হওয়ার পর আজ দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা বা সিডিএস হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল এনএস রাজা সুব্রামানি। দায়িত্ব নেওয়ার পরপরই তিন বাহিনীর মধ্যে সমন্বয় এবং কাঠামোগত সংস্কারকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের প্রথম লক্ষ্য হবে তিন বাহিনীর মধ্যে সমন্বয় এবং কার্যদক্ষতা আরও বৃদ্ধি করা। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা রক্ষায় ভারতীয় সেনা সবসময় অবিচল। আমরা আগামী দিন সশস্ত্র বাহিনীতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র অন্তর্ভুক্ত করব, আর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করব।

অন্যদিকে বিদায়ী নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠির অবসরের পর আজ নৌ বাহিনীর ব্যাটালিয়ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের হাতে। এর আগে তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন নেভার কমান্ডের ফ্লাগ অফিসার কমান্ডিং পদে দায়িত্ব সামলাচ্ছেন। ভারপ্রাপ্ত নৌ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বর্তমানে সমুদ্র নিরাপত্তা চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিবেশ অত্যন্ত চ্যালেঞ্জিং, জটিল এবং পরিবর্তনশীল। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে তা মোকাবিলা করতে এবং ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করতে ভারতীয় নৌবাহিনী সবসময়ই যুদ্ধকালীন পরিস্থিতি বজায় রাখবে।

না বললেই নয়, ভারতের সামরিক ইতিহাসে এই দুই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ। জেনারেল বিপিন রাওয়াত এবং জেনারেল অনিল চৌহানের পর জেনারেল এনএস রাজা সুব্রামানি ভারতের তৃতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর তিনি খড়কওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি প্রাক্তনী। ১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর তিনি গাড়োয়াল রাইফেলসের অষ্টম ব্যাটালিয়নের কমিশন লাভ করেছিলেন। আর তিনি বর্তমানে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এবং বায়ুসেনা প্রধান এপি সিং এর থেকে এক বছরের জুনিয়র।

আরও পড়ুন: আর গণ্ডায় গণ্ডায় বাচ্চা নয়! বাংলায় দুই সন্তান নীতি চালুর জন্য সরকারের কাছে প্রস্তাব

অন্যদিকে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী হওয়ার পাশাপাশি যুক্ত রাজ্যের জয়েন্ট সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ অব নেভাল ওয়ারফেয়ার থেকে সামরিক শিক্ষা লাভ করেছেন। তাঁর কার্যকালে ভারতের পরবর্তী প্রজন্মের মেগা সাবমেরিন তৈরির বহু বিলিয়ন ডলারের প্রজেক্ট হয়ত চূড়ান্ত রূপ পেতে পারে।