বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সমস্ত মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে থাকা সোনা নগদীকরণের জন্য নতুন প্রকল্প অনুমোদন করছে কেন্দ্রীয় সরকার (Indian Temples Gold Monetization)! মন্দিরে থাকা সোনার বদলে সোনার বন্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের! সম্প্রতি এমন খবর পড়িয়ে পড়েছিল বেশকিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। তাছাড়াও কয়েকটি রিপোর্টেও কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ টেনে এমন দাবি করা হয়। এবার সরাসরি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই খবরের সত্যতা নিয়ে মুখ খুলল কেন্দ্র।
মন্দিরে থাকা সোনা নিয়ে নতুন প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা বেশ কয়েকটি পোস্ট এবং রিপোর্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকার ভারতের মন্দিরগুলির স্বর্ণভান্ডার নিয়ে বড় কিছু পরিকল্পনা করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে থাকা সোনা এবার নগদীকরণ করবে সরকার। একই সাথে মন্দিরের সোনাগুলির বদলে সোনার বন্ড দেওয়ার পরিকল্পনা হচ্ছে! এবার সেই সব পোস্টে দাবি জানানো সমস্ত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলেই জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো। কেন্দ্রীয় সরকারের তরফে একেবারে প্রেস বিজ্ঞপ্তি জানিয়ে বলা হয়েছে, এই ধরনের খবর শুধুমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই।
ওই বিবৃতিতে অর্থ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়, “কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে, ভারত সরকার মন্দিরের সোনার রিজার্ভের বিনিময়ে নগদীকরণ এর অনুমোদন দিয়েছে। একই সাথে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সোনার বদলে বন্ড দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত গুজব ছড়ানোর উদ্দেশ্য নিয়েই এমন ধরনের পোস্ট করা হচ্ছে।” কেন্দ্রের তরফে বলা হয়েছে, এই ধরনের মিথ্যা এবং ভুয়ো পোস্ট থেকে নাগরিকরা যেন দূরত্ব বজায় রাখেন।
A press release by Ministry of Finance reads, “Certain media reports and social media posts are circulating with claims that the Government of India is planning to issue gold bonds to temples in exchange for temple gold reserves or that a proposal has been approved for… https://t.co/lzwKeDpU0x pic.twitter.com/HpjIjjJLI5
— Press Trust of India (@PTI_News) May 19, 2026
অবশ্যই পড়ুন: দার্জিলিং সহ উত্তর ও দক্ষিণবঙ্গের ৪ শহরকে নিয়ে ২০০ কোটির প্রকল্প ঘোষণা অগ্নিমিত্রার
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত সরকারের প্রসঙ্গ টেনে একাধিক প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা বা ভুয়ো খবর ছড়িয়েছেন অসাধুরা। যদিও প্রায় প্রত্যেকবারই সেইসব খবরের সত্যতা যাচাই করে দেশবাসীকে সতর্ক করেছে প্রেস ইনফর্মেশন ব্যুরো বা কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ধরনের খবর দেখামাত্রই তৎক্ষণাৎ যাচাই করা উচিত।










