বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাদক পাচার নিয়ে সতর্ক মালদ্বীপ। ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটিতে মাদক পাচার বিরোধী নতুন আইন চালু হয়েছে (Maldives Tour Guidelines)। যেখানে মালদ্বীপ অথবা অন্য কোনও দেশের ব্যক্তিরা যদি দ্বীপ রাষ্ট্রটিতে মাদক পাচার করে বা করার চেষ্টা করে সে ক্ষেত্রে তাঁদের মৃত্যুদণ্ড পেতে হতে পারে। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নতুন আইন নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সম্প্রতি মালদ্বীপের বিরাট পুলিশ বাহিনী মাদক সহ বেশ কয়েকজন ভারতীয়কে গ্রেফতার করেছে। আর তারপরই মালদ্বীপে ঘুরতে যাওয়া ভারতীয়দের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করেছে NCB।
নতুন নির্দেশিকা জারি করেছে NCB
নারকটিকস কন্ট্রোল ব্যুরো বা NCB এর তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, মালদ্বীপ সরকার নতুন বছর অর্থাৎ 2026 সালের মার্চ মাস থেকে মাদক পাচার বা মাদক বহন করার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। কিছু গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত আরোপ করছে মালদ্বীপ সরকার। কয়েকটি রিপোর্ট দাবি করছে, যদি কেউ মালদ্বীপে যাওয়ার সময় সামান্য পরিমাণ মাদক নিয়েও ধরা পড়েন সে ক্ষেত্রে তাঁকে কঠোর থেকে কঠোরতর শাস্তি ভোগ করতে হবে।
মালদ্বীপে গ্রেফতার বেশ কয়েকজন ভারতীয়
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপে মাদক সহ বেশ কয়েকজন ভারতীয় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। যে ঘটনায় মালদ্বীপ পুলিশের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ভারতীয়দের নিয়ে ভারতীয় হাই কমিশন এবং জাতীয় নিরাপত্তা সংস্থা NCB একটি সর্তকতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। মালদ্বীপে ভ্রমণকারী বা ভ্রমণ করতে যাওয়া প্রত্যেক ভারতীয়কে তাদের বন্ধু, আত্মীয়, পরিচিত কিংবা অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে কোনও পার্সেল, ব্যাগ অথবা প্যাকেট না নেওয়ার পরামর্শ দিয়েছে।
𝐍𝐂𝐁 𝐀𝐃𝐕𝐈𝐒𝐎𝐑𝐘 𝐅𝐎𝐑 𝐌𝐀𝐋𝐃𝐈𝐕𝐄𝐒
The Narcotics Control Bureau has issued an advisory to all Indian citizens travelling to or visiting the Maldives following the recent strengthening of anti-narcotics laws in the country.The agency noted that recent legislative…
— All India Radio News (@airnewsalerts) April 23, 2026
অবশ্যই পড়ুন: তাপপ্রবাহে ব্রেক লাগিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া
ওই সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিমানবন্দরে যদি কোনও পরিচিত বা অপরিচিত ব্যক্তি কাউকে লাগেজ বা ব্যাগ ভারতে কিংবা মালদ্বীপে নিয়ে যেতে বলেন তবে তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করুন। তাঁদের উদ্দেশ্য যেটাই হোক না কেন, নিয়ম না মানলে পরবর্তীতে শাস্তি পেতে হতে পারে। একই সাথে NCB প্রত্যেক ভারতীয়কে সতর্ক করে বলেছে, যাঁরা মালদ্বীপে যাবেন বলে ভাবছেন তাঁরা যেন সব সময় নিজেদের লাগেজের দিকে নজর রাখেন। বিমানবন্দরে অপরিচিত ব্যক্তি দেখলে এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। গোপনে কেউ ব্যাগে কিছু ঢুকিয়ে দিল কিনা সেদিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে ভারতীয় ভ্রমণকারীদের। NCB বলছে, মাদক নিয়ে ধরা পড়লে কোনও রকম অজুহাত বা কোনও দেশ অভিযুক্তকে বাঁচাতে পারবে না।










