এবার মেট্রোতে করতে পারবেন জন্মদিনের পার্টি, প্রি ওয়েটিং শুট, ঘোষণা রেলের

Published:

Pre Wedding shoot in metro

সহেলি মিত্র, কলকাতাঃ মেট্রো যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের জন্য রইল দারুণ খবর। আপনিও কি প্রি ওয়েডিং ফটোশুট কিংবা পার্টি করার জন্য জায়গা খুঁজছেন? তাহলে আপনার মুশকিল আসান করবে মেট্রো রেল (Pre Wedding Shoot In Metro)। হ্যাঁ এবার আপনি মেট্রো কোচের মধ্যেই এই কাজগুলি করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

এবার মেট্রোতেও করা যাবে পার্টি, প্রি ওয়েডিং শুট

আসলে মঙ্গলবার, ৫ই মে, ‘সেলিব্রেশনস অন হুইলস’ নামে একটি উদ্যোগ চালুর ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ, যার অধীনে এখন থেকে মেট্রো ট্রেন এবং স্টেশন চত্বরে জন্মদিনের পার্টি, প্রি-ওয়েডিং শুট, ফটোশুট এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে। আর এই ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (MPMRCL)। অর্থাৎ মধ্যপ্রদেশের মেট্রোতে আপনি চাইলেই এই কাজগুলি করতে পারবেন।

সূত্রের খবর, বিগত বেশ কিছু সময় ধরে ইন্দোর ও ভোপালের মেট্রোতে উল্লেখযোগ্য যাত্রী সংখ্যা হচ্ছে না। ফলে এবার যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। তবে আজকের যুগে যেহেতু কোনও কাজ ফ্রিতে হয় না, সেজন্য মেট্রোতে পার্টি, সেলিব্রেশন করতে হলে কিছু টাকা খরচ করতে হবে আপনাকে। নিশ্চয়ই ভাবছেন কত টাকা লাগবে?

খরচ কত?

কর্মকর্তারা জানিয়েছেন যে ‘সেলিব্রেশন অন হুইলস’ উদ্যোগের অধীনে মেট্রোতে ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপন, জন্মদিন উদযাপন, কিটি পার্টি, প্রি-ওয়েডিং শুট, সিনেমাটোগ্রাফি এবং অন্যান্য সৃজনশীল কার্যকলাপের অনুমতি দেওয়া হবে। স্থির মেট্রো কোচের জন্য প্রতি ঘণ্টায় ৫,০০০ টাকা এবং চলমান মেট্রো কোচের জন্য প্রতি ঘণ্টায় ৭,০০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ধাক্কা, বাংলার DA মামলা নিয়ে কর্মীদের জন্য খারাপ খবর

এমপিএমআরসিএল-এর তথ্যমতে, ‘সেলিব্রেশন অন হুইলস’ উদ্যোগের অধীনে মেট্রো কোচ এবং স্টেশনের নির্বাচিত এলাকা বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা যাবে এবং এর জন্য নির্ধারিত চার্জ ও সুরক্ষা বিধি প্রযোজ্য হবে। এমপিএমআরসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এস. কৃষ্ণ চৈতন্য বলেন, “ইন্দোর ও ভোপালের প্রাণবন্ত সংস্কৃতি, দ্রুত বর্ধনশীল শহুরে পরিবেশ এবং নাগরিকদের পরিবর্তিত জীবনযাত্রার কথা মাথায় রেখে ‘সেলিব্রেশনস অন হুইলস’ উদ্যোগটি চালু করা হয়েছে। এই উদ্যোগটির মাধ্যমে মেট্রোকে জনগণের আরও কাছে নিয়ে আসা হবে, যাতে মানুষ মেট্রোর নিরাপদ ও আধুনিক পরিবেশে তাদের বিশেষ অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারে। এর ফলে মেট্রো পরিষেবা নাগরিকদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।”