সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে উত্তপ্ত গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে রূপ নিয়েছিল গতকাল রাজধানী। এমনকি পুলিশের গণপিটুনিতে আহত হয় হাজার হাজার পড়ুয়া। ২৩ দিন ধরে অনশনে লাদাখের শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে এবার এ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বললেন, “নিটের প্রশ্ন ফাঁস করে ঘোর অন্যায় হয়েছে। কাউকে রেয়াত করা হবে না।”
নিটের প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুললেন মোদী
এদিন নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্র মোদী দাবি করেন যে, “গুরুতর পাপ হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিয়েছে। এমনকি যারা অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ১৩ জন অভিযুক্ত হেফাজতে রয়েছে।”
তবে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী কী কী বার্তা দিয়েছেন সেই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সবাইকে একযোগে নির্ভুল পরীক্ষায় ব্যবস্থা গড়ে তোলারই আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনও পরীক্ষায় এরকম প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে। অপরাধীদের রেয়াত করা হবে না বলেই জানিয়েছেন মোদী। এমনকি তিনি বলেছেন, কেউ কেউ প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজনীতি করছেন। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। এমনকি প্রধানমন্ত্রী এই প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির আহ্বান জানিয়েছেন।
On the NEET examination, the Prime Minister said that the government acted immediately after reports of the paper leak surfaced, and 13 people were arrested and sent to jail.
At the same time, to ensure that students’ future was not affected, the NEET re-examination was given… pic.twitter.com/Pu3wWvhFV1
— BJP (@BJP4India) July 21, 2026
আরও পড়ুন: হাইড্রোজেন ট্রেনে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা? ভাইরাল ভিডিও দেখে যা জানাল রেল
উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগের গত ৩ মে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট বাতিল করা হয়। যদিও পরে আবার পরীক্ষা নেওয়া হয়। কিন্তু প্রশ্নপত্র বাতিল হওয়ায় বহু ছাত্র-ছাত্রী আত্মঘাতী হয। এ নিয়ে তোলপাড় গোটা দেশ। সেই সূত্র ধরেই কক্রোচ জনতা পার্টি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিযান করে। তবে গতকাল তাদের সদস্যের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাক্ষাৎ করেন, এবং সেখানে স্মারকলিপি জমা দেওয়া হয়, এবং কেন্দ্রের তরফ থেকে আশ্বাস মিলেছে বলেই খবর। তবে সবশেষে সংসদের বাদল অধিবেশনে আগে আইন প্রণয়নের কাজে এনডিএ শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মোদী, এবং ভবিষ্যতে যাতে এরকম প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে সেদিকে নজরদারি চালাতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।










