সৌভিক মুখার্জী, কলকাতা: নেদারল্যান্ড সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবার প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখলেন। হেগ শহরে আয়োজিত জনসমাবেশে তিনি ভারতকে বিশ্বের গ্রোথ ইঞ্জিন হিসেবে গড়ে তোলা আর অলিম্পিক গেমস আয়োজন করার মতো চারটি বড় বড় লক্ষ্যের কথা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। কী কী দাবি রাখলেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে?
নেদারল্যান্ডে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ১২ বছর আগের স্মৃতি স্মরণ করে বলেছেন, ২০১৪ সালের ঠিক আজকের দিনে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। দীর্ঘ সময় পর ভারতে একটি সুষ্ঠু এবং পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত হয়েছিল। আর সেই দিন থেকে আজ পর্যন্ত দেশবাসীর এই অবিরাম ভরসা আমাকে অক্লান্তভাবে কাজ করার শক্তি জুগিয়েছে। বহু সভ্যতা সময়ের নিয়মে হারিয়ে গেলেও ভারতের বৈচিত্রময় সংস্কৃতি আজও মানুষের হৃদয়ে একইভাবেই স্পন্দিত হচ্ছে।
এদিকে ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির খতিয়ান দিতে গিয়ে প্রধানমন্ত্রী এবার দুটি বড় বড় পরিসংখ্যান তুলে ধরেছেন। প্রথমত, বর্তমানে ভারতে প্রতিমাসে ২০ বিলিয়নের বেশি ডিজিটাল লেনদেন হচ্ছে। অর্থাৎ, সমগ্র বিশ্বের ডিজিটাল ট্রানজেকশন যা হচ্ছে তার অর্ধেকের বেশি একাই ভারত সম্পন্ন করছে। দ্বিতীয়ত, ১২ বছর আগে যেখানে দেশে ৫০০টির কম স্টার্টআপ ছিল, আজ সেই সংখ্যা বেড়ে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, এই অনুষ্ঠানের পর তিনি নেদারল্যান্ডের রাজা এবং রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি সেই দেশের রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিপাক্ষিক বিষয়ে তাঁর বিস্তারিত আলোচনা হবে। এমনকি তিনি নেতাদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, নেদারল্যান্ডের নেতৃত্বরা সবসময় ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন। তাঁর কথায়, ডাচ সমাজ এবং অর্থনীতিতে আপনারা যে অবদান রেখেছেন, তার জন্য প্রত্যেকটা ভারতবাসী গর্বিত।
ভারতীয়দের জন্য ৪ বড় বড় লক্ষ্য
প্রধানমন্ত্রী মোদী এদিন স্পষ্ট বলেছেন যে, ভারত এখন বৈশ্বিক মঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আর তাঁর ঘোষিত লক্ষ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—
- ভারতকে ক্রিয়াক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে অলিম্পিক হোস্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।
- বিশ্ব অর্থনীতিকে গভীরে নিয়ে যেতে ভারতকে ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তির প্রধান কেন্দ্রে রূপান্তর করতে হবে।
- শতভাগ ক্যাশলেস এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠন করতে হবে।
- উদীয়মান অর্থনৈতিক দেশগুলির কণ্ঠস্বর হিসেবে ভারতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে হবে।










