এবার থেকে আধার কার্ড তৈরিতে ব্যবহার করা যাবে এসব নথি! নিয়ম বদল UIDAI-র

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার কার্ড (Aadhaar Card) তৈরির নিয়মে এসেছে বড় বদল। আধার প্রক্রিয়াকে সকলের জন্য সহজ এবং আধুনিক করে তুলতেই বিশেষ পদক্ষেপ নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। UIDAI এর আধার প্রথম সংশোধনী বিধিমালা 2026 অনুযায়ী, এবার থেকে আধার কার্ড তৈরির ক্ষেত্রে বেশ কিছু নথি আপনার সঙ্গে রাখতে হবে। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে UIDAI। কোন কোন নথি লাগছে? এক নজরে দেখে নিন।

নতুন আধার কার্ড তৈরি করতে গেলে এই নথিগুলি ব্যবহার করা যাবে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ড তৈরির জন্য পরিচয় পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং বয়সের প্রমাণ পত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকায় বেশ কিছু নথি জুড়ে দিয়েছে। UIDAI এর তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার থেকে নতুন করে আধার কার্ডের আবেদন করতে গেলে সঙ্গে রাখতে পারেন ই-ভোটার আইডি কার্ড এবং ই-রেশন কার্ড। অর্থাৎ ডিজিটাল নথি দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে।

এখানেই শেষ নয়, আধার কার্ডের আবেদনের ক্ষেত্রে সরকারি কার্ডের মধ্যে রাখতে পারেন সিজিএইচএস/ইসিএইচএস/ইএসআইসি কার্ড অথবা এনআরইজিএ জব কার্ড। একই সাথে আইনি নথির মধ্যে রাখা যাবে বিবাহ সনদ বা রেজিস্ট্রি পেপার, ডিভোর্স পেপার এমনকি ভাড়া সংক্রান্ত কন্ট্রাক্ট পেপারও। এছাড়া বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট ও অন্যান্য নথিপত্রের মধ্যে ইলেকট্রিক বিল, ব্যাঙ্কের পাসবুক, বীমা পলিসিও দেখানো যেতে পারে।

অবশ্যই পড়ুন: স্বাস্থ্য সাথী আর আয়ুষ্মান ভারতের মধ্যে কী ফারাক? কোনটিতে বেশি সুবিধা জানুন

প্রসঙ্গত, UIDAI একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, একটি নথি তখনই গ্রহণযোগ্য হবে যখন সেই নথিতে আবেদনকারীর নাম এবং ছবি থাকবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, উল্লিখিত একটি নথিও যদি মেয়াদ উত্তীর্ণ হয় তবে সেটা গ্রাহ্য করা হবে না। একই সাথে, জমা দেওয়া প্রত্যেকটি নথিতে নাম এবং জন্ম তারিখের উল্লেখ থাকতেই হবে।

আরওAadhaarUIDAI