এবার মাত্র ৫ দিনেই পেয়ে যাবেন পাসপোর্ট! বড় পদক্ষেপ কেন্দ্রের

Published:

Passport In 5 Days big changes

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবেদন করেই হাতে পাওয়া যায় না পাসপোর্ট (Passport In 5 Days)। এর জন্য অপেক্ষা করতে হয় সপ্তাহের পর সপ্তাহ! এবার সেই নিয়মেই বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি পাসপোর্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হল ই পাসপোর্ট এবং ডিজিটাল পুলিশ ভেরিফিকেশন। সরকারি একটি সূত্র দাবি করছে, কেন্দ্রের এই বিশেষ উদ্যোগে এবার থেকে মাত্র পাঁচ দিনের মধ্যেই পাওয়া যেতে পারে পাসপোর্ট!

ভারতীয় পাসপোর্ট নিয়ে 5 বিশেষ বদল

5 দিনেই মিলবে পাসপোর্ট!

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এম পাসপোর্ট পুলিশ অ্যাপে এবার থেকে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। অর্থাৎ আগে পুলিশ ভেরিফিকেশন করতে গেলে যেখানে সময় লাগতো প্রায় 20 দিন সেখানে এবার থেকে এই বিশেষ প্রযুক্তির দৌলতে মাত্র 5 দিনের মধ্যেই পুলিশি ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে!

পাসপোর্ট এবার আরও সুরক্ষিত

এবার থেকে ভারতীয় পাসপোর্টে একটি ইলেকট্রনিক মাইক্রোচিপ বসানো হবে। যেখানে ব্যক্তির বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকবে। এর ফলে বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়া যেমন দ্রুততার সাথে হবে তেমনই জাল পাসপোর্ট তৈরির মতো ঘটনা আটকানো যাবে।

কাগজবিহীন আবেদন

আগে যেখানে পাসপোর্ট তৈরির জন্য গাদাগুচ্ছের কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে ছুটতে হতো এবার থেকে আর তেমনটা করতে হবে না। ব্যক্তির আধার কার্ড, প্যান কার্ড এবং মার্কশিট যদি ডিজি লকার এর সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি একেবারে নিজের স্মার্টফোন থেকেই নথি দেখিয়ে কাজ সেরে নিতে পারবেন। এক কথায়, পাসপোর্ট এর আবেদন প্রক্রিয়া হবে কাগজবিহীন।

অবশ্যই পড়ুন: ইভিএমে ৯০%-র বেশি চার্জ, কারচুপির অভিযোগে আদালতের যাওয়ার হুঁশিয়ারি TMC-র!

বাড়ির কাছেই পাসপোর্ট সেবা কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত খবর, পাসপোর্ট প্রদান প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ করতে নিকটবর্তী পাসপোর্ট অফিসেই খোলা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। যাতে ছোট শহর এবং গ্রামাঞ্চলের মানুষজন তাদের পার্শ্ববর্তী পোস্ট অফিস থেকেই বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত কাজ শেষ করতে পারেন সেজন্যেই এমন উদ্যোগ।

প্রসঙ্গত, দ্রুততার সাথে ভারতীয় পাসপোর্ট হাতে পেতে অনলাইন রেজিস্ট্রেশনের পর অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ডিজিটাল পদ্ধতিতে যাবতীয় ডকুমেন্ট জমা দেওয়া, বায়োমেট্রিক তথ্য যাচাই এবং সবশেষে মোবাইল অ্যাপের সাহায্যে ডিজিটাল পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের হাতে পাসপোর্ট তুলে দেবে কেন্দ্র সরকার।