বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও দুর্বল হল ভারতীয় পাসপোর্ট (Passport Index 2026)। সম্প্রতি 2026 সালের হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়েছে। আর সেখানেই 80তম স্থান পেয়েছে এদেশের পাসপোর্ট। বলাই বাহুল্য, চলতি বছরের জানুয়ারিতেই ভারতীয় পাসপোর্ট ছিল 75 নম্বরে। মে মাসে সেখান থেকে 5 ধাপ নেমে গেল দেশীয় পাসপোর্ট। এর ফলে আগে যেখানে ভারতীয় নাগরিকরা 58টি দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ পেতেন এবার সেই সংখ্যাটা কমে দাঁড়াল 55 তে।
প্রথম দশে কারা?
সাধারণত বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন পরে ভিসার। বিশ্বের একাধিক দেশ বিনা ভিসায় কিছু দেশের নাগরিকদের ভ্রমণের সুবিধা দেয়। আর এই বিশেষ সুবিধার নিরিখেই তৈরি হয়, পাসপোর্ট সূচক। এতদিন এই নিয়ম মেনেই ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের 58টি দেশে ভিসা ছাড়াই ঘোরাফেরা করতে পারছিলেন। তবে পাসপোর্ট সূচকে ভারতের পতন হওয়া মাত্রই তালিকা থেকে 3টি দেশ বাদ গিয়ে এখন ভারতীয় নাগরিকদের ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ দেবে মাত্র 55টি দেশ।
বলাই বাহুল্য, এ বছর হেনলি পাসপোর্ট সূচকে একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। এই পাসপোর্ট থাকলেই সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই 192টি দেশে ভ্রমণ করতে পারবেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই তিন দেশের নাগরিকরা 187টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ পান।
উপরের চারটি দেশের পরেই রয়েছে যথাক্রমে নরওয়ে এবং সুইজারল্যান্ড। এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়া 185টি দেশে ভ্রমণ করতে পারবেন। এরপরই তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, লিকটেনস্টিন এর মতো একাধিক দেশ। বলে রাখি, এবারের সূচকে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা হয়েছে 14 নম্বরে। আমেরিকার নাগরিকরা 179টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
অবশ্যই পড়ুন: আর বিদেশে ভরসা নয়! ভারতেই তৈরি হবে বুলেট ট্রেন, চড়তে পারবেন নিম্ন মধ্যবিত্তরাও
প্রসঙ্গত, হেনলি পাসপোর্ট সূচকে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলির নাগরিকরা ভিসা ছাড়া কমপক্ষে 50টি দেশে ভ্রমণ করতে পারেন। এই দেশগুলির তালিকা রয়েছে নাইজেরিয়া, সোমালিয়া, কঙ্গো প্রজাতন্ত্রের মতো বেশ কিছু আফ্রিকান দেশ। তবে যদি ভারতের প্রতিবেশী পাকিস্তানের কথা বলা হয় সেক্ষেত্রে এই মুহূর্তে পাকিস্তান রয়েছে 98 নম্বরে। এই দেশের বাসিন্দারা আবার ভিসা ছাড়া 35টি দেশে ভ্রমণ করতে পারেন।










