ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তাও, এবার লোকাল ট্রেনেও অটোমেটিক দরজা

Published:

Automatic Door In Local Train

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি রোজ লোকাল ট্রেনে (Local train) যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। আসলে এই গরমের মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যাতে বাইরের গরম ট্রেনের রেকের ভেতর না আসে এবং দরজা খোলা থাকার জন্য যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই এবার লোকাল ট্রেনেও থাকবে অটোমেটিক দরজা (Automatic Door In Local Train)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছে বিশেষ রেক। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

এবার লোকাল ট্রেনেও থাকবে অটোমেটিক দরজা

এমনিতেই মুম্বাইয়ের লাইফলাইন বলা হয় লোকাল ট্রেন। এবার মুম্বাইয়ের লোকাল নেটওয়ার্কে একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। মধ্য রেলওয়ে শীঘ্রই তাদের প্রথম নন-এসি, বন্ধ দরজার লোকাল ট্রেন চালু করবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, লোকাল ট্রেনটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) থেকে কুরলা কার শেডে এসে পৌঁছেছে। এখন এটির পরীক্ষামূলক চালনা করা হবে এবং চালানোর জন্য ফিট কিনা সেটা পরীক্ষা করার পর যাত্রীদের জন্য এটি চালু করা হবে। রেলওয়ের এক কর্মকর্তার মতে, সমস্ত সুরক্ষা মান নিশ্চিত হওয়ার পরেই এটিকে নিয়মিত পরিষেবায় আনা হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড়! কিছুক্ষণেই মুড বদলাবে আবহাওয়া 

বৈশিষ্ট্য কী কী?

এবার আসা যাক নতুন রেকগুলির বৈশিষ্ট্য সম্পর্কে। এই নন-এসি বন্ধ দরজার লোকাল ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও যাত্রীদের জন্য চমৎকার আরাম প্রদান করবে। এর নকশা এবং বৈশিষ্ট্যগুলো মূলত একটি এসি লোকাল ট্রেনের মতোই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এতে একটি অটোমেটিক দরজা বন্ধ করার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ট্রেন চলার সময় দরজাগুলো বন্ধ থাকবে ফলে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সেইসঙ্গে গরম হাওয়াও ঢুকবে না বেশি।

এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন মধ্য রেলের সিপিআরও ডঃ স্বপ্নীল নীলা। তিনি জানান, ‘আমরা আশা করি, এই নতুন নন-এসি লোকাল ট্রেনটি যাত্রীদের জন্য আরও নিরাপদ ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে। এই পরীক্ষা সফল হলে, ভবিষ্যতে মুম্বাইয়ের সব নেটওয়ার্কে আরও এসি, নন এসি ট্রেন যুক্ত করা হতে পারে।’ আসলে এর আগেই নিরাপদ যাত্রার জন্য মুম্বইয়ের সমস্ত লোকাল ট্রেনে অটোমেটিক দরজা করার কথা ঘোষণা করেছিল সেন্ট্রাল রেলওয়ে, এবার তা ফলপ্রসূ হতে চলেছে।