দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড়! কিছুক্ষণেই মুড বদলাবে আবহাওয়া

Published:

Updated:

South Bengal Weather Update

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর দাপট দেখবে বাংলা (South Bengal Weather Update)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নববর্ষের বিকেলেই বাংলার আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। চৈত্রের শেষবেলা থেকেই গরমে পুড়ছিল বাংলা। তবে চিন্তা নেই, কারণ বৈশাখের শুরুতেই বাংলার জেলায় জেলায় বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস জারি করা হয়েছে। আজও জেলায় জেলায় রয়েছে দুর্যোগের পূর্বাভাস। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

নববর্ষে দুর্যোগের সম্ভাবনা বাংলায়

ইতিমধ্যেই গত কয়েকদিনে চাঁদিফাটা গরমে ঘেমে নিয়ে একসা হয়েছেন মানুষ। যদিও আবহাওয়া নিয়ে সুখবর শুনিয়েছে আলিপুর। আজ বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে বঙ্গোপসাগর থেকে আসা ক্রমাগত জলীয় বাষ্পের কারণে আজ থেকে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  ঘন্টায় ৫০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখী সঙ্গে তেড়ে বর্ষণের ভ্রূকুটি রয়েছে। আজ বিকেলের দিকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে তেড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ২৪০ কিমি বেগে আছড়ে পড়ল সুপার টাইফুন, হাহাকার মানুষের

হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি উত্তর পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ আসাম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্ত, ওড়িশা এবং ছত্তিশগড় অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। এসবের কারণে মূলত আবহাওয়ার মুড সুইং হতে চলেছে সর্বত্র।