সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে মিলল বড়সড় খবর। এবার। গাড়ি চালকদের মাথায় হাত পড়তে চলেছে। বড় ধাক্কা দিল রাজ্য সরকার। এক ধাক্কায় অনেকটা বাড়ানো হল টোল বৃদ্ধি (Toll Fee Hike)। কাজের জন্য মানুষকে প্রায়শই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে হয়। আপনিও যদি বাণিজ্যিক যানবাহনে যাতায়াত করে থাকেন, তবে খবরটি রইল আপনার জন্য।
টোল চার্জ বৃদ্ধি করল সরকার
জানা গিয়েছে, এবার মুম্বাই থেকে যাতায়াতকারী বাণিজ্যিক যানবাহনের চালকদের জন্য টোল চার্জ বৃদ্ধি করল সরকার। অর্থাৎ বাণিজ্যিক যানবাহনের চালকদের এখন আগের চেয়ে বেশি টোল দিতে হবে। মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন (MSRDC) শহরের প্রবেশপথগুলিতে নির্দিষ্ট কিছু যানবাহনের জন্য নতুন টোল রেট জারি করেছে। তবে এটি উল্লেখ্য এই নিয়ম সব যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আজ থেকে কার্যকর হবে নতুন রেট
এই পরিবর্তনটি আজ ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মনে রাখতে হবে এই বর্ধিত হার মুম্বাইয়ে প্রবেশকারী বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যানবাহন অনুযায়ী টোল আলাদাভাবে ধার্য করা হবে। আগে বাস ও ট্রাককে ১৫০ টাকা টোল দিতে হতো, কিন্তু তা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। আগে ভারী যানগুলোকে ১৯০ টাকা টোল ট্যাক্স দিতে হতো, কিন্তু এখন তা বাড়িয়ে ২২৫ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: “পলিটিক্সের উপর আমার ঘৃণা…” রাজনীতি ছাড়তে চান মদন মিত্র
এর পাশাপাশি, আগে মিনিবাস ও এলসিভিগুলোকে ৭৫ টাকা টোল ট্যাক্স দিতে হতো, কিন্তু এখন তা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। মুম্বাইয়ের পাঁচটি প্রবেশপথে এই নতুন হার কার্যকর করা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে—ভাশী, মুলুন্ড এলবিএস, এরোলি, দহিসার, মুলুন্ড ইস্টার্ন এক্সপ্রেসওয়ে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই এখন হয়তো মনে করতে পারেন যে এই নতুন টোল হার মুম্বাইয়ে প্রবেশকারী সমস্ত যানবাহনের জন্য প্রযোজ্য, কিন্তু বিষয়টি তেমন নয়। কিছু নির্দিষ্ট যানবাহনকে টোল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এগুলোর মধ্যে রয়েছে: অটো রিকশা, ট্যাক্সি, গণপরিবহন, গাড়ি, এসইউভি।










