সহেলি মিত্র, কলকাতা: ফের বড় দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান (Nigeria Plane Crash)। জানা গিয়েছে, সোমবার বেনিন সিটি থেকে লাগোসগামী একটি নাইজেরীয় সামরিক বিমান দক্ষিণ-পশ্চিম ওন্দো রাজ্যে ভেঙে পড়ে। এদিকে এরকম ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য মিলিয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নাইজেরিয়ায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলের কাছে জড়ো হন। একজন জানান, এই ঘটনায় কারও বেঁচে থাকার কোনো আশা নেই। ঘটনা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দেশের বিমানমন্ত্রী ফেস্টাস কিয়ামো। তিনি বলেছেন, বায়ুসেনার ATR-42 বিমানটি বেনিন সিটি থেকে লাগোসে একটি নিয়মিত মিশনে ছিল। তবে সোমবার এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা সেটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন। এই দুর্ঘটনাটিকে সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
শুরু উদ্ধারকাজ
অন্যদিকে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবু এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করার পাশাপাশি বিমানে থাকা ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
A Nigerian Air Force ATR 42 Maritime Patrol Aircraft has crashed in Igbokoda, Ondo State, today, October 5, 2026.
The aircraft was conducting a routine mission from Benin to Lagos when the crash occurred. Search and rescue operations involving multiple agencies are currently… pic.twitter.com/8xwnShyukF
— Defense News Nigeria (@DefenseNigeria) October 5, 2026
রাষ্ট্রপতি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে তিনি নাইজেরীয় বিমান বাহিনীকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অবিলম্বে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।










