ভারতকে আটকানোর যোগ্যতা নেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের! বলছে আমেরিকা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে পাকিস্তানের (Pakistan) ঘরে ঢুকে তাণ্ডব চালিয়েছে ভারত (India)। সে কথা পশ্চিমের দেশ না মানলেও ধ্রুব সত্য। এবার সেই অতীত স্মরণ করেই রিপোর্ট প্রকাশ করল আমেরিকার সংস্থা বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস। ওই মার্কিন সংস্থাটি গোটা বিষয় মূল্যায়ন করে জানিয়েছে, ভারতের হামলা প্রতিরোধ করতে বা ভারতকে ঠেকাতে পাকিস্তানের পারমানবিক অস্ত্রশস্ত্র কার্যকরী নয়। ওই রিপোর্টে বলা হয়েছে, গত বছরের মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সামরিক অচলাবস্থা সে দেশের পারমাণবিক সীমাবদ্ধতাগুলিকে তুলে ধরেছে।

ভারত পাকিস্তানকে বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে!

পহেলগাঁও জঙ্গি হামলার পরই তার প্রতিশোধ নিতে পাকিস্তানের বুকে হামলা চালিয়েছিল ভারত! বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। গত 7 মে, ভারত যে সিঁদুর অভিযান শুরু করেছিল সেই অভিযানের অধীনে ভারতের একের পর এক হামলায় একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। মার্কিন সংস্থার রিপোর্ট বলছে, ভারতের এই হামলা পাকিস্তানের কৌশলগত সামরিক নেতৃত্বকে একেবারে বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছিল। এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলির দুর্বলতাও প্রকাশ্যে আসে এই সময়।

রিপোর্ট বলছে, অপারেশন সিঁদুরের অধীনে ভারত হামলা চালানো শুরু করলে পাকিস্তানের পারমানবিক অস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে আটকাতে পারেনি। ভারতকে পাকিস্তানের অভ্যন্তরে তাণ্ডব চালানো থেকেও রুখতে পারেনি  পারমাণবিক অস্ত্র। শুধু তাই নয়, ওই রিপোর্টে এও বলা হচ্ছে, একবার ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারেনি পাকিস্তান!

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সাথে সংঘাতে পাকিস্তানকে কোনও দিক থেকেই সাহায্য করতে পারেনি পারমাণবিক অস্ত্র! সংকটকালীন পরিস্থিতিতে যে অস্ত্রের উপর ভরসা করার জায়গা ছিল পাক সেনাবাহিনীর, সেই অস্ত্রশস্ত্রই পাকিস্তানকে একপ্রকার আরও পেছনে ফেলে দিয়েছে।

অবশ্যই পড়ুন: ডিম ছোঁড়ার পর তৃণমূল নেতাকে জেলের মধ্যেই ‘থুতু থেরাপি’, চাঞ্চল্য হাওড়ায়

ওই মার্কিন রিপোর্টে একেবারে স্পষ্ট বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রশস্ত্রর তুলনায় পাকিস্তানের সামরিক বাহিনী অনেক বেশি শক্তিশালী! আর এই পারমাণবিক অস্ত্রের ব্যর্থতাই সেই বাহিনীকে পশ্চিমের দেশের জনগণের স্বার্থে রুখে দাঁড়ানোর জায়গা করে দিয়েছে! তবে এ কথা বলতেই হয়, ভারতকে আটকানোর প্রশ্নে কোনও জায়গা নেই পাকিস্তানের পারমানবিক অস্ত্রের। শোনা যাচ্ছে, নিজেদের ব্যর্থতা বুঝে এবার পারমাণবিক খাতে বিশেষ নজর দিচ্ছে পাক সেনা।