পাকিস্তানে ঢুকে সেনার বড় কর্তাকে অপহরণ BLA-র

Published:

Balochistan iberation Army

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হম্বিতম্বি করেও বালোচ বিদ্রোহীদের আটকাতে পারছে না পাকিস্তান। উল্টে বালুচিস্তান লিবারেশন আর্মির (Balochistan Liberation Army) তরফে টার্গেট করা হচ্ছে পাক সেনাদের। বিগত দিনগুলিতে, বালুচ বিদ্রোহীদের হামলায় প্রাণ গিয়েছে বহু পাকিস্তান সেনার। শুধু তাই নয়, পাক সেনার বিভিন্ন ছাউনিতে হামলা চালানোর ঘটনায় দায় স্বীকার করেছে BLA। এবার, পাকিস্তানের বিদ্রোহী সংগঠনটি দাবি করেছে, তারা নাকি বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর উপ-পরিচালক এবং কমান্ডিং অফিসার ওয়াসিম আহমেদকে আটকে রেখেছে।

পাক সেনা কর্তাকে অপহরণ করেছে BLA?

সাম্প্রতিক সময়, বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে বালুচিস্তান সহ পাকিস্তানের নানান জায়গায় পাক সেনার উপর হামলার ঘটনা ঘটেছে! বেশ কিছু ক্ষেত্রে তার দায় স্বীকারও করেছে এই বিদ্রোহী সংগঠনটি। এর আগে বালুচ বিদ্রোহীরা বেশ কয়েকবার পাক সেনার কর্মকর্তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল বলেই জানা যায়। এবার বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে একেবারে খোলাখুলি জানানো হল, তারা নাকি পাকিস্তানের বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর উপ-পরিচালক, কমান্ডিং অফিসার ওয়াসিম আহমেদকে আটকে রেখেছে।

BLA এর তরফে দাবি জানানো হয়, বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর উপপরিচালক এবং কমান্ডিং অফিসারকে কালাত জেলার প্রধান মহাসড়ক থেকে অপহরণ করা হয়েছে। বর্তমানে তিনি বালুচিস্তান লিবারেশন আর্মির জিম্মায়। এ প্রসঙ্গে BLA-র মুখপাত্র জিয়ান বালুচ গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত থাকা ASF এর ওয়াসিম আহমেদকে সিনিয়র পদে পোস্ট করা হয়েছিল। এই মুহূর্তে তিনি BLA এর হেফাজতে।

অবশ্যই পড়ুন: লাদাখে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, আহত পাইলট সহ ৩

বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে এদিন এও জানানো হয়, BLA-র গোয়েন্দা শাখা নাকি প্রথমে বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার সম্পর্কে গোপন তথ্য দিয়েছিল। পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতেই অভিযানে নামে বালুচ সেনারা। আর তারপরেই অপহরণ করা হয় পাকিস্তান বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর সদস্যকে। যদিও এই ঘটনায় প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত পাকিস্তান সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।