বিক্রম ব্যানার্জী, কলকাতা: জুলাই মাস থেকে একটানা বৃষ্টিপাতের কারণে চিনের একাধিক শহর প্লাবিত (China Floods) । বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে বন্যা এবং ভূমিধস। তারই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকজন ব্যবহারকারী লিখেছেন, বন্যার কারণে শুধুমাত্র ভারত নয় বরং চিনের মতো উন্নত দেশেও জলের নিচে চলে যায় রাস্তাঘাট থেকে শুরু করে যানবাহন! একাধিক রিপোর্ট অনুযায়ী, একটানা বৃষ্টির কারণে চিনের বেইজিং এবং সাংহাইয়ের রাস্তায় জল জমে গিয়েছে। যার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। এক ব্যক্তি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টির পর চিনের রাস্তাঘাট মুম্বাইয়ের মতো প্লাবিত হয়ে গিয়েছে!
একটানা বৃষ্টিতে বেহাল দশা চিনের একাধিক শহরের!
অরবিন্দ নামক এক নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় চিনের এক শহরে বন্যার জলে ডুবতে থাকা যানবাহনের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “একটানা বৃষ্টির পর বেইজিং শহরের এই অবস্থা। এটা ভারতের কোনও শহর নয়।” একইভাবে আরেক ব্যবহারকারী এসপি শুক্লা চিনের আরেক শহর সাংহাই থেকে আরেকটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত হয়ে গিয়েছে সাংহাই শহর। রাস্তাঘাট সবই জলের নিচে।
Beijing, China on Aug 2nd. After few hours of intense rain. pic.twitter.com/SpyhVLq9kd
— Aravind (@aravind) August 4, 2026
ভিডিওটিতে দেখা যাচ্ছে, নৌকা বানিয়ে জলের উপর দিয়ে রাস্তা পারাপার করছেন কয়েকজন চিনা নাগরিক। জল ঢুকে পড়েছে কয়েকটি দোকান, রেস্তোরাঁতেও। সেই ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে শুক্লা লিখেছেন, “কয়েক ঘন্টা বৃষ্টির পর সাংহাই শহরের অবস্থা। মুম্বইয়ের সাথে কোনও তফাৎ নেই। এটা বোঝা উচিত, জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাবিত একমাত্র দেশ ভারত নয়। ভারী বৃষ্টিপাতের কারণে সর্বত্রই বন্যা হচ্ছে, পরিকাঠামোর উপর চাপ পড়ছে।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।
Scenes in Shanghai after few hours of #rains.
No different from Mumbai.
India is not alone in facing the vagaries of #climate change.
Intense rains are causing #floods & putting #infrastructure under stress every where.#sustainability #globalwarming pic.twitter.com/HDDHOKSYsS
— SP Shukla (@Prakashukla) August 5, 2026
অবশ্যই পড়ুন: শ্রীলঙ্কাকে হারাতে মেগা প্ল্যান, টিম ইন্ডিয়ায় যুক্ত হলেন চার স্পিনার!
প্রসঙ্গত, সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, চিনের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত এবং নদী ফুলেঁপে ওঠার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 26 জুলাই গানসুর ওয়েইয়ুয়ান কাউন্টিতে আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা 10 থেকে বেড়ে 25 হয়েছে। এছাড়াও আহত হয়েছেন 23 জন। জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কমিশন ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সরকারকে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নত করার অনুরোধ করেছে।










