অনন্যা সরকার, কলকাতা: পাঁচ বছর আগে, ব্রিটেনের রোড ইঞ্জিনিয়াররা এমন এক কৃতিত্ব অর্জন করেছিলেন, যা দেশের কার্বন ফুটপ্রিন্ট ২৩% কমিয়ে দিয়েছিল। দূষণ কমানোর ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক ছিল। ২০২১ সালের ১৭ই নভেম্বর ইউকে ন্যাশনাল হাইওয়েজ (UK National Highways) কর্তৃপক্ষ ঘোষণা করে যে, বাইপাস নির্মাণকারী কন্ট্রাক্টররা পুরোনো রাস্তার উপকরণের ৫৬% ‘রিসাইকেল’ (Recycle) বা পুনর্ব্যবহার করেছে। একটি বিবৃতিতে প্রকাশ করা হয় যে, ৫.৫ কিলোমিটার দীর্ঘ এই অংশে প্রায় ১৭,৪৩২ টন উপকরণ (Old Road Waste) পুনরায় ব্যবহার করা হয়েছে। এই সাফল্য সড়ক পুনর্নির্মাণের সময় তৈরি বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে।
ব্রিটেনের ইঞ্জিনিয়াররা পুরোনো রাস্তার উপকরণ ব্যবহার করে একটি নতুন রাস্তা তৈরি করেছেন
ন্যাশনাল হাইওয়েজের পক্ষে কিয়ার (Keir) এই প্রকল্পের নেতৃত্ব দেয় এবং নতুন রাস্তার উপরিভাগ নির্মাণের জন্য অ্যাগ্রিগেট ইন্ডাস্ট্রিজের (Aggregate Industries) সাথে চুক্তি করে। এই প্রজেক্টটি জুলাই মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলেছিল। কিয়ারের ম্যানেজিং ডিরেক্টর স্কট কুপার জানিয়েছেন যে, এরিয়া ৯ স্ট্র্যাটেজিক রোডে এধরনের রাস্তায় প্রথমবারের মতো ফোমিক্স (foamics) নামের একটি পরিবেশবান্ধব, কম-কার্বন রাস্তা নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা জলবায়ু-সংক্রান্ত ‘নেট জিরো’ লক্ষ্য অর্জনের দিকে একটি বড় পদক্ষেপ ছিল।
এই প্রজেক্টটি দেখিয়েছে যে, কীভাবে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং উদ্ভাবনী সড়ক নির্মাণ পদ্ধতি আবর্জনা ও তার সাথে জড়িত দূষণ কমাতে সাহায্য করতে পারে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হল, এটি রাস্তার কার্যকারিতার ওপর কোনো প্রভাব ফেলে না। ব্রিটেনের প্রকৌশলীরা জানিয়েছেন যে, রাস্তার নীচের স্তরের বেশিরভাগ উপাদানেই আলকাতরা ছিল, যা একটি কার্সিনোজেন বা ‘ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ’ হিসেবে বিবেচিত।
আরও পড়ুন: বাংলা-হিন্দি মেশানো বাক্যে দুর্গাপুজোর বিজ্ঞাপন! ফের কাঠগড়ায় কলকাতা পুরসভা
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উপাদানকে বিপজ্জনক বর্জ্য হিসেবে দেখা উচিত এবং সাবধানে ব্যবহার করা উচিত। ন্যাশনাল হাইওয়েজের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আলকাতরাযুক্ত উপাদানকে প্রক্রিয়াকরণ ও পুনঃমিশ্রণের মাধ্যমে নিরাপদে নির্মাণকাজে পুনর্ব্যবহার করা যায়, ফলে এটি রাস্তা তৈরিতে পুনরায় ব্যবহার করা সম্ভব হয়। কিয়ার এবং অ্যাগ্রিগেট ইন্ডাস্ট্রিজ একটি লো-কার্বন সলিউশন তৈরি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ল্যান্ডফিলে যাওয়া বর্জ্যের পরিমাণ কমানোর জন্য পুরোনো রাস্তার উপাদানকে আবার ব্যবহার করা একটি কার্যকরী, পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী উপায়।










