অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। বছরের বিশেষ বিশেষ সময় ছাড়াও এইসব জায়গাগুলিতে লোকসমাগম লেগেই থাকে। তাই যাতে পর্যটক ও দর্শনার্থীদের যাতায়াতের কোনও অসুবিধা না হয়, তার জন্য বর্তমান সরকার তৎপর হয়েছে। বিশেষ করে বিভিন্ন রুটে নতুন বাস পরিষেবা চালু করা হচ্ছে। যেমন খুব শীঘ্রই হলদিয়া থেকে ডানলপ হয়ে সরাসরি মায়াপুর ইসকন মন্দির যাওয়ার (Haldia Mayapur Bus) নতুন পুশব্যাক সিট যুক্ত আরামদায়ক বাস পরিষেবা শুরু হতে চলেছে। আসুন এই নয়া বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
নতুন হলদিয়া মায়াপুর বাসের রুট ও সময়সূচি
শুধু বাঙালিরাই নয়, মায়াপুরের ইসকনের মন্দির দর্শনে দুরদুরান্ত থেকে মানুষরা আসেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মায়াপুর যাওয়ার বাস পরিষেবা চালু হচ্ছে। হলদিয়াবাসীদের জন্য আমির সিটি সার্ভিস (Amir City Service) একটি নতুন বাস সার্ভিস চালু করতে চলেছে, যা হলদিয়া থেকে ডানলপ হয়ে মায়াপুর পৌঁছাবে।
নতুন এই বাসটি যাবে ভায়া হলদিয়া টাউনশিপ – রানিচক – দুর্গাচক – সুতাহাটা – চৈতন্যপুর – ব্রজলালচক – কাপাসবেড়িয়া – নন্দকুমার হাইরোড – নিমতৌড়ি – রাধামনি – মেছেদা – কোলাঘাট – বাগনান – ডানলপ – এয়ারপোর্ট – মধ্যমগ্রাম – বারাসাত – জাগুলি – চাকদা – রানাঘাট – ফুলিয়া – শান্তিপুর বাইপাস – কৃষ্ণনগর – বাহাদুরপুর – মায়াপুর মোড় – চৌগাছা – শোনডাঙ্গা – বামনপুকুর হয়ে মায়াপুর ইসকন মন্দির।
আরও পড়ুন: ফেলবেন না পেঁয়াজের খোসা, এভাবে কাজে লাগালেই হবে হাজার হাজার টাকা সাশ্রয়
যেহেতু এই বাসটি এখনও চালু হয়নি, তাই এর সময়সূচি সহ অন্যান্য তথ্যগুলি এখনও অজানাই রয়েছে। তবে, বাসটি রাস্তায় নামলেই এর বিস্তারিত সময়সূচিটি প্রকাশ করা হবে। নতুন এই বাসটির মডেল নেম হল অশোক লল্যান্ড লিঙ্কস স্মার্ট বিএস – ভিআই। এতে ২/২ পুশব্যাক সিট থাকবে।










