বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের (Spain) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। মাঠে দাঁড়িয়ে কাঁদতে হয়েছিল লিওনেল মেসিকে। এবার সেই স্পেনই দাবানলের গ্রাসে। ইউরোপের আকাশে শুধু কালো ধোয়া। আগুনের লেলিহান শিখা গিলে খেয়েছে একাধিক অঞ্চলকে। বিশেষ করে স্পেনের রাজধানী মাদ্রিদের পার্শ্ববর্তী এলাকাগুলি দাবানলের কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। আর ঠিক সেই কঠিন সময়ে বিধ্বস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়ালেন মেসি (Lionel Messi)। স্পেনের ক্ষতিগ্রস্ত এলাকার জন্য দান করলেন 80,000 ইউরো।
স্পেনের পাশে লিওনেল মেসি
অনেকেই হয়তো জানবেন, আর্জেন্টিনার ফুটবলার হলেও লিওনেল মেসির ফুটবল জীবনটা প্রাণ পেয়েছিল স্পেনেই। 13 বছর বয়সেই বার্সেলোনায় চলে এসেছিলেন লিও। পরে বার্সার তরফেই মেসির হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা চলে। যদিও পরবর্তীতে বার্সেলোনার হয়েই মাঠ কাঁপিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মেসির কাছে রয়েছে স্পেনের পাসপোর্ট। এই সূত্রে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল মেসির সামনে। তবে বেছে নিয়েছিলেন আর্জেন্টিনাকেই।
এবছর ফিফা ফুটবল বিশ্বকাপে মেসির স্বপ্ন ভেঙে দিয়েছে স্পেন। 1-0 গোলে সাফল্য পেয়েছেন লামিন ইয়ামালরা। সেই স্পেনই এখন দাবানলের গ্রাসে। আগুন গিলে খেয়েছে একাধিক বাড়িঘর। প্রাণ হাতে করে রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ। জানা গিয়েছে, স্পেনে দাবানল ভয়াবহ আকার ধারণ করায় সেখান থেকে তৈরি আগুনের বজ্রঝড়। প্রচন্ড তাপে জলীয় বাষ্প, ছাই এবং ধোঁয়া থেকে সৃষ্টি হয় কালো মেঘের। আর সেই মেঘ থেকেই হয় বজ্রপাত। তাতেই স্পেনের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে।
অবশ্যই পড়ুন: ওবা ফেমির কাছে হেরেই অবসর নিলেন WWE মহাতারকা ব্রক লেসনার
যে দেশ ফুটবলার মেসির জন্ম দিয়েছে সেই দেশটি এখন আগুনের গ্লাসে। সেই খবর প্রকাশ্যে আসতেই স্পেনের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন লিও। আর্জেন্টিনার অধিনায়ক এক কথায় 80,000 ইউরো দান করে দিলেন স্পেনের মানুষের স্বার্থে। জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় মেসি যে প্রায় 88 লাখ টাকা দান করেছেন সেই অর্থ দিয়ে স্পেনের পুড়ে যাওয়া পরিকাঠামো আবার সারিয়ে তোলা হবে।










