বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাংলাদেশে (Bangladesh) বোধহয় সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন হিন্দুরা। ওপার বাংলার মানুষের কথায়, “অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে। অবাধে রাস্তায় ঘুরে বেড়িয়েছে আসামিরা।” এবার ওপারের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus) আমেরিকার মাটিতে চরম অপমানিত হলেন। নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়তে হল তাঁকে। দেওয়া হল জঙ্গি তকমাও।
আমেরিকায় চরম অপমানিত ইউনূস
গতকাল অর্থাৎ সোমবার, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। বিমানবন্দরে তাঁকে হুইল চেয়ারে করে যেতে দেখা যায়। ঠিক সেই সময় আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে, ইউনূস বিমানবন্দরে নেমে 8 নম্বর টার্মিনালে পৌঁছতেই তাঁকে দেখে জঙ্গি জঙ্গি বলে চেঁচাতে থাকলেন কয়েকজন বাংলাদেশি। তাঁদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, “তুমি একজন জঙ্গি। তুমি আমার দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছ। আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছো। তুমি এখানে কেন এসেছো?” ভিডিওটিতে দেখা যায়, ইউনূসকে সামনে পেয়ে আমেরিকার বাংলাদেশিরা ক্ষোভ উগরে দিতেই হুইলচেয়ার ঘুরিয়ে তাঁকে অন্য পথে নিয়ে যাওয়া হল।
আরও পড়ুন: পছন্দের সবাই থাকলেও ২০২৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না জাদেজার! কারণ কী?
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন শুরু হলে সেখানে বারবার অত্যাচার সহ্য করতে হয়েছে হিন্দুদের। খুন, রাহাজানি থেকে শুরু করে সমস্ত রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বারবার শিরোনামে এসেছিল বাংলাদেশ। এমনকি ইউনূসের বিরুদ্ধেও রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। ঠিক সে কারণেই বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিলেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা। যদিও তাঁদের নাম, পরিচয় কিছুই জানা যায়নি।










