বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপ (2027 ODI World Cup) আসন্ন। তার আগে পুরোপুরি একদিনের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের বোলিং বিভাগের যে আরও উন্নতি প্রয়োজন সম্প্রতি সেটা বুঝিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত জিতলেও, টিম ইন্ডিয়ার বোলারদের উপর কার্যত দাপট দেখিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। কাজেই একদিনের বিশ্বকাপের আগে বোলিং বিভাগে বিশেষ নজর দেবে টিম ম্যানেজমেন্ট। এমতাবস্থায় শোনা যাচ্ছে, একদিনের বিশ্বকাপের ভারতীয় দলে নাকি জায়গা নাও পেতে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
একদিনের বিশ্বকাপে খেলা হবে না জাদেজার?
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মুহূর্তে ওয়ানডে এবং টেস্টে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের একজন অভিজ্ঞ বোলার তিনি, একথা বলতে কোনও দ্বিধা নেই। তবে এহেন একজন প্লেয়ারকে নাকি একদিনের বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হতে পারে, এমনটাই দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। এমনিতেও সাম্প্রতিক সময় ওয়ানডেতে খুব একটা ভাল ছন্দে নেই জাদেজা। বল হাতে সেভাবে উইকেট তুলতে পারছেন না তিনি। পারছেন না ব্যাটসম্যানদের জব্দ করতে।
একটা সময় যে রবীন্দ্র জাদেজাকে বল হাতে দেখলে এক প্রকার হাঁটুকেপে যেত ব্যাটসম্যানদের, সেই প্লেয়ারের বলে আজকাল তুলে মারছেন তরুণ ব্যাটসম্যানেরা। সেটাই বোধহয় ভারতীয় তারকার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট! হয়তো এ কারণেই একদিনের বিশ্বকাপের দলে ভাবা হচ্ছে না তাঁকে। সবচেয়ে বড় কথা, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, শুভমন গিলের মতো পছন্দের ক্রিকেটাররা থাকবেন। এমনকি দলে কামব্যাক করতে পারেন মহম্মদ শামিও। সেই পর্বে জাদেজার না থাকাটা যথেষ্ট বেদনাদায়ক ভক্তদের জন্য।
আরও পড়ুন: আবার পুলিশের হাতে আটক CJP-র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা, কারণ কী?
তবে, রবীন্দ্র জাদেজা আসন্ন একদিনের বিশ্বকাপে খেলবেন কিনা এ নিয়ে বোর্ডের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি। নির্বাচন কমিটির কোনও সূত্রও এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে মনে করা হচ্ছে, বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটে সেভাবে পারফর্ম করতে না পারলে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়তে হতে পারে দেশের অভিজ্ঞ অলরাউন্ডারকে।










