রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশ নিষিদ্ধ করল নেপাল সরকার

Published:

Government of Nepal

সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য সরকার পরিবর্তন হয়েছে নেপালের। জেন-জি আন্দোলনের পর পুনরায় নির্বাচনের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রীর পদে বসেছেন বলেন শাহ। তবে ক্ষমতাতে বসেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। প্রথমত, ভারতীয়দের জন্য নেপালে ভ্রমণের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছেন। এর পাশাপাশি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের (Rohingya People) অনুপ্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী (Government of Nepal)।

রোহিঙ্গাদের প্রবেশ নিষেধ নেপালে

আসলে ভারতের কিছু সংবাদমাধ্যম দাবি করছে যে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর সেখান থেকে নাকি রোহিঙ্গা মুসলমানরা বাস্তুচ্যুত হবেন। তারপরই নেপালের উপর সতর্কবার্তা বাড়ানো হয়েছে। সূত্র বলছে, পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন পর সেখানে মুসলমানদের উপর অত্যাচার বেড়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেই কারণেই মুসলমানরা পালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় অবৈধ অনুপ্রবেশ বা রোহিঙ্গাদের আটকানোর জন্যই বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন বলেন শাহ।

অন্যেদিকে নবভারত টিভির একটি প্রতিবেদন বলছে যে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। রোহিঙ্গা মুসলমানরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু ভারতীয় গণমাধ্যমে ইতিমধ্যেই মুসলমানদের নিজেদের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার কিছু ভিডিও প্রকাশ্যে আসছে। আর নেপাল সরকার বিষয়টিকে কূটনৈতিকভাবে দেখছে না বলেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: প্রকল্প চালু থাকলেও এরা পাবেন না স্বাস্থ্য সাথীর সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ বিষয়ে দেশটির সহকারী প্রধান জেলা কর্মকর্তা সরোজ কৈরালা বলেছেন, এই সিদ্ধান্ত নিরাপত্তার উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটা করা হয়নি। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা থাকার কারণে নেপাল সীমান্তে নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হচ্ছে, যে কারণে রোহিঙ্গাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।