ভারতের সাথে শান্তি চান আসিম মুনির, গোপন সমঝোতার পথে পাকিস্তান? দিল্লিতে পাক রাষ্ট্রদূত!

Published:

Munir On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত এবং পাকিস্তানের (Pakistan) মধ্যেকার সম্পর্কের তিক্ততা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল আরও প্রকট হয়েছে। পাকিস্তানের সাথে সব রকম বাণিজ্য বন্ধ রেখেছে ভারত। ঠিক সেই পরিস্থিতিতে এবার উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, গোপনে নাকি ভারতের সাথে সমঝোতার পথে পা বাড়াচ্ছে পাকিস্তান! এ নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের সিনিয়র ফেলো এবং পাকিস্তানি সেনাবাহিনীর (Pakistan Army) সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত পাকিস্তানি রাজনৈতিক বিশ্লেষক ড. আয়েশা সিদ্দিকী।

শান্তি চাইছেন আসিম মুনির?

ওই পাকিস্তানি রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছেন, এই মুহূর্তে একজন প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রদূত ভারতে রয়েছেন। গত বছর তাঁর ভিসা বাতিল হওয়া সত্বেও এবার ভারতে আসার ভিসা পেয়েছেন ওই সংশ্লিষ্ট প্রাক্তন পাক রাষ্ট্রদূত। পাকিস্তানের সাংবাদিক সাংবাদিক রাজা রুমিকে দেওয়া একটি সাক্ষাৎকারে, ড. আয়েশা সিদ্দিকী জানিয়েছেন, “পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই মুহূর্তে ভারতের সঙ্গে শান্তি স্থাপনের পক্ষে রয়েছেন। তবে নিজের দেশে সম্মান বাঁচাতেও মরিয়া তিনি।”

পাকিস্তানের এক টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন পাক বিশ্লেষক ড. আয়েশা সিদ্দিকী দাবি করেন, “ভারতে যাওয়ার জন্য ভিসা পেয়েছেন ওই প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রদূত। আর এই ঘটনা ইতিবাচক অর্থ বহন করে। ভারতের কর্মকর্তারা এসসিও বৈঠকে অংশ নিতে ইসলামাবাদে গিয়েছিলেন এবং তাঁদের সসম্মানে স্বাগত জানানো হয়েছে। এদিকে পাকিস্তানে আগামী বছর এসসিও সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যেতে চাইছে পাকিস্তান। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমেরিকার তরফেও চাপ বাড়ছে পাকিস্তানের উপর।”

 

আরও পড়ুন: দেশজুড়ে ক্রমাগত বিক্ষোভের মাঝেই বিরাট পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

ওই পাকিস্তানি বিশ্লেষক আরও জানান, “প্রাক্তন ভারতীয় এবং পাকিস্তানী কর্মকর্তারা বিভিন্ন সময়ে ব্যাক চ্যানেলের মাধ্যমে ট্র্যাক 2 বৈঠক অংশ নিয়েছিলেন। আসিম মুনিরের ঘনিষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা ভারতীয় প্রতিনিধিদের জানিয়েছেন যে মুনির দুই দেশের মধ্যে শান্তি চান তবে সম্মানজনকভাবেই দুই দেশের মধ্যে সমস্যার সমাধান হওয়া উচিত। নিজের দেশে তিনি সম্মান হারাতে প্রস্তুত নন!” মনে করা হচ্ছে, এই মুহূর্তে আমেরিকায় কর্মরত হুসেন হাক্কানিকেই দিল্লিতে পাঠিয়েছে পাকিস্তান। তিনিই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন! কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, পাকিস্তানি রাষ্ট্রদূতের ভারতে আগমন দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতেও পারে! তবে এমন পদক্ষেপের মধ্যে দিয়ে আসলে ভারতের প্রতি আসিম মুনিরদের ভয়টাই প্রদর্শিত হচ্ছে বলেই মনে করছেন কেউ কেউ।

google button