বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাইজান বলে চেঁচিয়েও রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমান নিজেদের আকাশসীমায় ঢুকতেই দেয়নি পাকিস্তান (Pakistan)। যার ফলে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের (Bangladesh) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া যায়নি, ইউরেনিয়াম। বরং রাশিয়ায় ফিরে গিয়েছিল ওই বিমান। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সেই বিতর্কের মুখে এবার বাংলাদেশের বিমানটিকে আকাশসীমায় ঢুকতে না দেওয়ার কারণ জানাল পশ্চিমের দেশ।
কেন বাংলাদেশের বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান?
পাকিস্তানের তরফে বাংলাদেশের বিমানকে নিজেদের আকাশসীমায় ঢোকার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে জানানো হয়েছে, আকাশসীমা বন্ধ করে দেওয়ার পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই বরং এর নেপথ্যে রয়েছে ফ্লাইট রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কিছু কারিগরি এবং প্রক্রিয়াগত বিষয়। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার আজ অর্থাৎ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি কোনও দেশকে দেওয়া হবে কিনা সেটা নির্ভর করে পশ্চিমের দেশের কিছু প্রচলিত নিয়ম এবং বেসামরিক বিমান চলাচলের প্রটোকল ও নির্ধারিত প্রক্রিয়ার উপর।
বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত ভাল বলে উল্লেখ করে পাকিস্তান জানিয়েছে, মূলত কারিগরি কিছু সমস্যার কারণে এবং পাকিস্তানের নিজস্ব কিছু নিয়মের জন্য বিমানটিকে ওই সময়ে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া যায়নি। এর মানে এই নয় যে বাংলাদেশের বিমানকে পাকিস্তানের আকাশে ঢুকতে দেওয়া হবে না। নির্ধারিত সব নিয়ম মেনে পরবর্তীতে বন্ধু দেশের জন্য আকাশসীমা খোলা হবে বলেও জানানো হয়েছে! একই সাথে ইসলামাবাদের আবেদন, কেউ যেন এই বিষয়টিকে অন্যভাবে না দেখে। এতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন: এই শেয়ার বিনিয়োগকারীদের ৫১০০% রিটার্ন দিয়ে মালামাল করল
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, গত 24 সেপ্টেম্বর রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম রংপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ইউরেনিয়াম নিয়ে আসা সম্ভব হয়নি। এর সুস্পষ্ট কারণ জানায়নি পাকিস্তান। যদিও রাশিয়ার সংস্থা রোসাটম জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে ফের ইউরেনিয়াম নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে কার্গো বিমানটি।










