অনন্যা সরকার, কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরে চরম ইউরোপে তাপপ্রবাহে ইংল্যান্ড, জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশ সহ সারা বিশ্বের মানুষের নাজেহাল অবস্থা। তাপপ্রবাহের ফলে রাস্তাঘাট, বাড়িঘরের কি অবস্থা হচ্ছে, তার নানা চমকে দেওয়া ছবি প্রতিদিনই সামনে আসছে। এমনকি গরম এতটাই বেশি যে রেললাইনও গলে যাচ্ছে। এই পরিস্থিতিতে, চীন কয়েক ধাপ এগিয়ে তাপমাত্রা কমানোর একটি সমাধান খুঁজে বের করেছে। সেদেশে কৃত্রিম উপায়ে রুফটপ রেইন (Rooftop Rain) তৈরি করা হচ্ছে, যা আশেপাশের এলাকার তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিচ্ছে। এই বৃষ্টিপাতের ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে (Viral Video)। তবে এই পদ্ধতিতে অনেকটা পরিমাণে জল খরচ হয়, যা নিয়েও সমালোচনা হচ্ছে।
কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের পরীক্ষা হচ্ছে চীনে
এই বিশেষ পদ্ধতিটি চীনের শানসি (Shanxi) প্রদেশের একটি জনবসতিপূর্ণ অঞ্চলে পরীক্ষা করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির ছাদ থেকে কৃত্রিম বৃষ্টিপাত তৈরি করা হচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এমনি এমনি আলোড়ন সৃষ্টি করেনি। দাবি করা হচ্ছে যে, এই পদ্ধতি চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দেয়।
আরও পড়ুনঃ চলতি টোটো হ্যাক করছে মোবাইল অ্যাপ, এক ট্যাপেই থমকে যাচ্ছে ই-রিকশা! ভাইরাল ভিডিও
ভিডিওটি দেখিয়েছে, ওই ইমারতের ছাদে একটি বিশেষ মিস্ট কুলিং সিস্টেম স্থাপন করা হয়েছে, যা হালকা বৃষ্টির মতো এফেক্ট তৈরি করে। এরই নাম দেওয়া হয়েছে রুফটপ রেইন। এই সিস্টেমটি বেশ অভিনব। চীনের পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক্স (Mao Ning) নিজেই এক্স (X)-এ এই ভিডিওটি শেয়ার করেছেন।
In central China’s Shanxi, a residential community has drawn attention for its “rooftop rain” — a mist cooling system that drops surface temperatures by 5–8°C in minutes. pic.twitter.com/AuXyJ0LFtJ
— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) July 1, 2026
এই অত্যাধুনিক চৈনিক পদ্ধতি তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দেবে বলে দাবি করা হচ্ছে। সিস্টেমটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস নামিয়ে আনতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর অবশ্য কিছু মানুষ জলের অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন এক্স ইউজার লিখেছেন যে, চীনের কাছে অপচয় করার মতো প্রচুর জল রয়েছে। আরেকজন আবার মন্তব্য করেন যে, রুফটপ রেইনে যে জল লাগছে সেটা সংগ্রহ করে রাখা উচিত।










