সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রইল বড় খবর। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড কারিগরি, পরিচালনা ইত্যাদি বিভাগে মোট ২২৪টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগের (Indian Railways Recruitment 2026) ঘোষণা করেছে, যেখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এমনকি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের প্রথম দ্রুতগতির রেল নেটওয়ার্ক নির্মাণ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্যই এই নিয়োগ করা হচ্ছে। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
কী কী শূন্যপদ রয়েছে?
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ২২৪ টির মধ্যে মোট ২০৯টি নন-এক্সিকিউটিভ পদ রয়েছে এবং ১৫টি এক্সিকিউটিভ পদ রয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় ইঞ্জিনিয়ারিং, স্টেশন অপারেশন, তথ্য প্রযুক্তি এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিভাগ রয়েছে। পাশাপাশি সিভিল, ট্র্যাক, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং এন্ড টেলিকম, অটোমেটিক ফেয়ার কালেকশন, ইত্যাদি বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে মোট ৫৫টি শূন্যপদ আছে।
যোগ্যতা কী লাগবে?
প্রথমত, এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে। তাছাড়া মেট্রো বা র্যাপিড ট্র্যানজিট প্রকল্পের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা দরকার। আর পদের উপরে নির্ভর করে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে বলে জানানো হয়েছে।
বয়স সীমা কত দরকার?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৩১ মে ২০২৬ অনুযায়ী ৪৫ বছরের বেশি হওয়া চলবে না। কিন্তু সর্বনিম্ন বয়সসীমা সংক্রান্ত তথ্য উল্লেখ করা নেই।
নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে?
নিয়োগ প্রক্রিয়া মূলত কয়েকটি ধাপের উপর নির্ভর করেই হবে। প্রথমে প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তারপর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আরও পড়ুন: DA গণনার বর্তমান সিস্টেম পালটাবে? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় দাবি
কীভাবে আবেদন করবেন?
এই পদগুলিতে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তার জন্য প্রথমে https://www.nhsrcl.in/career/vacancy-notice অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে।
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ৯ জুলাই ২০২৬ এবং অনির্বাহী পদগুলোর জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ১৪ জুলাই ২০২৬। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন সেরে নেবেন।










