প্রীতি পোদ্দার, কলকাতা: হৈ হৈ করে শুরু হয়ে গেল পুজো, আগামীকাল প্রথমা। এদিকে পুজোর সাজসজ্জা নিয়ে গসিপ কিছুই থামছে না। তার উপর বাড়ছে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস-এর সমস্যা (Beauty Tips)। কাছ থেকে খুব একটা বোঝা না গেলেও দূর থেকে বেশ ভালোভাবেই বোঝা যায় ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসগুলি। অনেকেই এগুলিকে দূর করার জন্য নানা ধরনের দামি ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয় না। তবে এর জন্য আর পার্লারের খরচ না বাড়িয়ে সামান্য কিছু ঘরোয়া উপকরণ (Blackhead Removal Tips) দিয়েই এই সমস্যার করুন সমাধান। রইল উপায় –
বেকিং সোডা
ব্ল্যাকহেডস দূর করার জন্য বেকিং সোডা ব্যবহার করা যায়। এর জন্য প্রথমে একটি বাটিতে বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে তাতে কয়েক চামচ কাঁচা দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর মুখের যে সমস্ত জায়গায় ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা রয়েছে সেখানে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কিছুটা শুকিয়ে এলে তুলে ফেলুন। দেখবেন ওই অংশটা পরিষ্কার হয়ে গিয়েছে।
ক্লে মাস্ক
ব্ল্যাকহেডস দূর করতে হলে চোখ বন্ধ করে ব্যবহার করুন ক্লে মাস্ক বেশ কার্যকরী। তবে ভুলেও কখনও মুখে সালফার যুক্ত ক্লে মাস্ক ব্যবহার করবে না, কারণ সেগুলি ত্বকের জন্য একেবারেই ভালো নয়, ব্রণের পরিমাণ বেড়ে যায়। তাই বুঝে দোকান থেকে জিনিস না সপ্তাহে দু’বার ব্যবহার করলেই ব্ল্যাকহেডস চলে যাবে। আর ঘুমোতে যাওয়ার আগে মেকআপ না তুলে ঘুমোবেন না এতে ত্বকের ক্ষতি হয়, ব্ল্যাকহেডসও হয়।
আরও পড়ুন: পুজোর আগে ফিরে পান মুখের হারানো জেল্লা, ব্যবহার করুন এই ৩ ফেসপ্যাক
মধু
মধুও ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা দূর করতে বেশ কার্যকরী। কারণ মধুতে আছে ব্যাকটেরিয়া রোধক উপাদান। তবে এর সঙ্গে চিনি মেশালে এর কাজ আরও দ্রুত হয়। এই প্যাকটি বানানোর জন্য প্রথমে সমপরিমাণ ব্রাউন সুগার এবং মধু একসঙ্গে মিশিয়ে সেটি মুখের যেখানে যেখানে দরকার সেখানে লাগিয়ে নিন। ৪-৫ মিনিট রেখে সেটিকে টেনে তুলে ফেলুন দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।
এক্সফোলিয়েশন
ব্ল্যাকহেডস দূর করতে এক্সফোলিয়েশন খুব জরুরি। এর জন্য ‘আলফা হাইড্রক্সি অ্যাসিড’ এবং ‘বিটা হাইড্রক্সি অ্যাসিড’ আছে এমন ফেসওয়াশ ব্যবহার করা জরুরি। তাতে ব্ল্যাকহেডস হওয়া কমানো যাবে। এছাড়াও ত্বকের ক্লিনজার হিসাবে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করা যায়। এই অ্যাসিডে থাকা বিভিন্ন উপাদান ত্বকের উন্মুক্ত ছিদ্র বন্ধ করে। এবং ব্ল্যাকহেডস কমায়।










