পঞ্চব্যঞ্জনে এভাবেই সাজান বাঙালি থালি, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবার!

Published:

Bengali Thali

অনন্যা সরকার, কলকাতা: ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন বাকি নেই (Durga Puja)। মায়ের আগমনের জন্য অধীর অপেক্ষায় আপামর বাঙালি। পুজো মানেই অনেক মজা ও হৈ হুল্লোড়ের সাথে জমিয়ে ’পেটপুজো’। ভোজনরসিক বাঙালি খাওয়া-দাওয়া ছাড়া দুর্গাপূজার কথা ভাবতেই পারেনা। তাই প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি খাওয়া-দাওয়াটাও জরুরি। পুজোর কোন দিন কী মেনু হবে, তা আগে থেকেই প্ল্যান করে রাখেন অনেকে। তবে বিভিন্ন বাহারি দেশ-বিদেশের রান্নার প্রতি আকর্ষণ থাকলেও, পুজোর ভোগের তুলনা কিছুর সাথে হয় না। পুজোর সময় খাঁটি বাঙালি রান্নার জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি পঞ্চব্যঞ্জনের সাথে বাঙালি থালি (Bengali Thali) সাজানোরও বিশেষ নিয়ম আছে? কীভাবে সাজাতে হয় থালা, আসুন জেনে নেওয়া যাক। 

হিন্দু রীতিতে থালা সাজানোর নিয়ম 

হিন্দু রন্ধনশৈলী ও পরিবেশন রীতি অনুযায়ী, যিনি খাবেন, তাঁর আসনে বসার পরেই খাবার পরিবেশন করা উচিত। থালা পাতার পর তার মাঝখানে ভাত বা পোলাও দিয়ে পরিবেশন শুরু করতে হয়। ভাতের বাঁদিকের ওপরের অংশে চাটনি, পাপড়, দই, বা স্যালাড পরিবেশন করতে হবে। এছাড়া, গুড়ের তৈরি আচার বা হালুয়ার মতো মিষ্টি জাতীয় খাবারগুলো ভাতের সামনে পরিবেশন করতে হয়। আর ভাতের সামনে আরও দুটি অপরিহার্য উপাদান হল লেবু ও নুন।

ভাজাভুজি, শুকনো তরকারি বা ফল সবই থালার ডানদিকের নীচে রাখতে হয়। ঝোলযুক্ত তরকারিগুলো থালার ডানদিকের ওপরের অংশে পরিবেশন করা উচিত। রসালো মিষ্টিজাতীয় খাবারও থালার ডানদিকেই রাখার রীতি রয়েছে।

আরও পড়ুন: ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর পারদ! পুজোর আগে কমে সোনার দাম?

বলা হয়, স্নান সেরে, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে খেতে বসা উচিত। খাওয়ার আগেই হাত, মুখ ধুয়ে নেওয়া প্রয়োজন। বাড়িতে যদি গবাদি পশু বা পাখি থাকে, তাহলে তাদের খাওয়ানোর পরেই বাড়ির মানুষদের খাবার পরিবেশন করা উচিত। খাওয়া শুরু করার আগে পরমেশ্বর ও পূর্বপুরুষদের স্মরণ করে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করা অবশ্যই উচিত।

google button