পার্লার নয়, ঘরেই পান টানটান উজ্জ্বল বলিরেখা মুক্ত ত্বক! বানান জাদুকরী অ্যান্টি-এজিং ফেসপ্যাক

Published:

Glowing Skin With Potato Juice And Multani Mitti Face pack

অনন্যা সরকার, কলকাতা: বয়স বাড়ার সাথে সাথে বলিরেখা, ত্বক ঝুলে যাওয়া বা দাগছোপের মতো সমস্যাগুলি খুবই সাধারণ বিষয়। কিন্তু দামী প্রসাধনী সামগ্রী বা সেলুনের চিকিৎসায় টাকা খরচ করতে অনেকেই চান না। কিন্তু কম খরচে এই সব সমস্যার সমাধান আছে কি? একদম আছে। বাড়িতে বা রান্নাঘরেই পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে ত্বক চকচকে (Glowing Skin) করে ফেলতে পারেন আপনিও। তার জন্য দরকার সামান্য মুলতানি মাটি আর আলুর রস। এই  দুইয়ের সংমিশ্রণে তৈরি হওয়া জাদুকরী অ্যান্টি-এজিং ফেস প্যাকটি (Anti  Ageing Face Pack) বয়স কমিয়ে দেবে কয়েক বছর, সাথে উজ্জ্বল করবে ত্বক। তাই চলুন জেনে নেওয়া যাক এই উপাদানগুলোর গুনাগুন ও এই ফেস প্যাক বানানোর পদ্ধতিটি। 

মুলতানি মাটি ও আলুর রসের ফেস প্যাকের গুণাগুণ 

আলুতে থাকে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও ভিটামিন সি,যা দাগছোপ দূর করে। আবার মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে ও লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে। এই ঘরোয়া প্যাকটি নিয়মিত ব্যবহার করলে বলিরেখা কমে গিয়ে ত্বক টানটান হয় এবং মুখে আসে এক অনন্য আভা। 

ফেস প্যাক বানানোর উপকরণ ও পদ্ধতি

এই অ্যান্টি-এজিং ফেস প্যাকটি বানাতে লাগবে ২ টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়ো, ২-৩ টেবিল চামচ তাজা আলুর রস, ১/২ চা চামচ কাঁচা দুধ বা দই (যদি শুষ্ক ত্বক হয়) এবং ১ চা চামচ গোলাপ জল। 

আরও পড়ুন: বাড়ির টবেই লেবু চাষ করে মোটা অঙ্কের টাকা আয়ের সুযোগ, রইল সহজ পদ্ধতি

প্রথমে একটি কাচের বাটিতে মুলতানি মাটি, গোলাপ জল ও আলুর রস নিয়ে নিতে হবে। যদি কারও ত্বক শুষ্ক হয়, তাহলে সামান্য কাঁচা দুধ বা দই মেশাতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ ও ঘন পেস্ট তৈরি করতে হবে। মনে রাখবেন এটি বেশি পাতলা হলে চলবে না। ফেস প্যাকটি লাগানোর আগে, হালকা গরম জল বা কোনো মৃদু ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং আলতো করে মুছে জল শুকিয়ে নিতে হবে। 

এরপর, প্যাকটি মুখ ও ঘাড়ে ভালোভাবে লাগাতে হবে। তবে, চোখের চারপাশের সংবেদনশীল অংশটি বাদ দিন। প্যাকটি মুখে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে, যতক্ষণ না এটি কিছুটা শুকিয়ে আসছে। তবে প্যাকটি খুব বেশি শুকনো বা শক্ত হতে দিলে চলবে না। একটু শুকালেই হাতে সামান্য জল বা গোলাপ জল নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। মুখ শুকানোর পর অ্যালোভেরা জেল কিংবা পছন্দসই ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এই ফেস প্যাকটি সপ্তাহে দু’বার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে।