অনন্যা সরকার, কলকাতা: বন্ধন ব্যাংকের (Bandhan Bank) গ্রাহকদের জন্য সুখবর। একলাফে অনেকটা সুদের হার বেড়েছে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ৫.২৫ শতাংশের রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে প্রতিযোগিতা গ্রাহকদের থেকে আমানতের পরিমাণ বাড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্যেই বন্ধন ব্যাংক নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিটে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার (FD Interest Rate) বাড়ানোর ঘোষণা করেছে।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ল বন্ধন ব্যাংক
এফডি-তে বন্ধন ব্যাংকের নতুন সুদের হার কার্যকর হয়েছে ২০ জুন থেকে। সংশোধিত সুদের হার অনুযায়ী, এবার থেকে ২ থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকেরা ৭.৯৫ শতাংশ পর্যন্ত ও সাধারণ গ্রাহকেরা ৭.৪৫ শতাংশ সুদ পাবেন। তিন বছর থেকে ৫ বছরের কম মেয়াদের এফডি-এর ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ৭.৭৫ শতাংশ ও অন্য গ্রাহকেরা ৭.২৫ শতাংশ সুদ পাবেন। আর ১ বছর মেয়াদের আমানতে আকর্ষণীয়ভাবে প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ ও সাধারণ গ্রাহকদের ৭ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে।
বন্ধন ব্যাংক স্থায়ী আমানতে সুদের হার বাড়ানোর ফলে গ্রাহকদের জন্য সঞ্চয় করা সহজতর হয়েছে। ব্যাংকের নতুন কাঠামো অনুযায়ী, বয়স্ক নাগরিক ও সাধারণ গ্রাহক উভয়ই উচ্চ রিটার্ন পাচ্ছেন। ফলে নিয়মিত সেভিংস ও উচ্চ রিটার্ন আশা করেন এমন গ্রাহকদের জন্য বন্ধন ব্যাংকের এফডি স্কিম আরও লাভজনক হয়ে উঠেছে। তবে এফডি বাদে, ৫ লক্ষ টাকার বেশি ও ১০ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সে ৬.৫ শতাংশ সুদের হারই ধার্য রয়েছে।
আরও পড়ুনঃ ছুটির দিনে কাজে দ্বিগুণ পারিশ্রমিক, শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আনল রাজ্য
বন্ধন ব্যাংকের এই সিদ্ধান্তে বাজারে অন্য ব্যাংকের সাথে প্রতিযোগিতা আরও বাড়বে। গ্রাহকরা তাদের জমা অর্থের পুনর্মূল্যায়ন করে উচ্চ সুদের হার মিলছে এমন এফডি-তে বিনিয়োগ করতে আগ্রহী হবেন। বিশেষত ১ থেকে ৩ বছরের স্বল্প বা ৫ বছরের মাঝারি মেয়াদের এফডি-তে উল্ল্যেখযোগ্য সুদের হার বৃদ্ধির ফলে পরিকল্পিত দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়।










