সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন EPFO সদস্য? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। সূত্রের খবর, সরকার খুব শীঘ্রই পেনশনের (EPFO Pension) টাকা বৃদ্ধি করতে পারে। এই নিয়ে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে বলে খবর। এক ধাক্কায় ৩০০০ টাকা অবধি বাড়তে পারে টাকা বলে খবর। আরও বিশদে জানতে অবশ্যই চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
৩০০০ টাকা করে পাবেন সদস্যরা?
পেনশনের টাকা বৃদ্ধি প্রসঙ্গে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন -এর সবচেয়ে বড় সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি)-র সদস্য এসপি তিওয়ারি বড় তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে, অবসরের পর ইপিএফও থেকে প্রাপ্ত ন্যূনতম পেনশন শীঘ্রই ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হতে পারে। এর জন্য সিবিটি-র তিনটি বৈঠকে এই প্রস্তাবে সকলে এক মত হয়েছেন। এমকি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য অবধি এতে সম্মত হয়েছেন।
তিনি আরও জানান যে, ৭৫০০ টাকার দাবি বর্তমানে সম্ভব নয়। বোর্ড সদস্য এবং টিইউসিসি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি শুক্রবার সর্বোদয় নগরে অবস্থিত ইপিএফও অফিসে জনগণ ও কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং ইপিএফও-র অতিরিক্ত সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার উদয় বক্সীকে এটি সমাধানের নির্দেশ দেন। সিবিটি সদস্য বলেছেন যে, কর্মচারীর সর্বোচ্চ মূল বেতন এবং ডিএ ১৫,০০০ টাকা ধরে পেনশন গণনা করা হয়। এটি বাড়ানোর দাবি উঠেছে। আশা করা হচ্ছে যে শীঘ্রই পিএফ-এর সীমা ২৫,০০০ টাকা এবং ইপিএস-এর সীমা ৩০,০০০ টাকা করা হবে।
কবে ATM থেকে তোলা যাবে টাকা?
অর্থ মন্ত্রকে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বর্তমানে, কর্মচারীর মূল বেতন এবং ডিএ হিসাবে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন ধরে পিএফ গণনা করা হয়। এর ফলে, বেতনের মাত্র ৮.৩৩ শতাংশ অর্থাৎ প্রতি মাসে সর্বোচ্চ ১২৫০ টাকা পেনশন তহবিলে জমা হয়। মূল বেতনের সীমা বাড়লে পেনশন এবং পিএফ-এর জন্য আরও বেশি টাকা কাটা হবে। সিবিটি সদস্য এসপি তিওয়ারি বলেছেন যে, ইউপিআই-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএফ-এর টাকা পাঠানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। ইপিএফও জুলাই মাস থেকে সকল সদস্যকে এই সুবিধা প্রদান করবে।
আরও পড়ুনঃ সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে ৫২,০০০ টাকা! পোয়াবারো বাংলার সরকারি কর্মীদের
এছাড়া, ১ জুন থেকে ইপিএফও ৩.০ পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর উপর ভিত্তি করে পেনশন এবং পিএফ তোলার নতুন নিয়ম কার্যকর করা হবে। এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে ইপিএস-৯৫ জাতীয় সংগ্রাম কমিটির জাতীয় উপদেষ্টা রাজেশ শুক্লা, স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌরভ তিওয়ারি, টিইউসিসি জেলা সাধারণ সম্পাদক দীনেশ সিং ভোলে প্রমুখ উপস্থিত ছিলেন।










