সোনা, রুপোর দামে বড় পরিবর্তন! কমল না বাড়ল? দেখুন আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: টানা তিনদিন দাম কমার পর ফের দু’দিন ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। পাল্লা দিয়ে বাড়ছে রুপার দামও। বিশ্ব বাজারের অস্থিরতার মধ্যে আবারও সোনার দাম ঊর্ধ্বগতিতে। যার কারণে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তদের কপালে। বিশেষ করে ভারতীয় রুপির পতনের কারণেই দিনের পর দিন দাম বাড়ছে সোনা, রুপোর। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,১০০ টাকায় (+৭৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,১৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৩০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,২০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬০,০৫০ টাকায় (+৮০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৮,৩৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৮,৫০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৮,৪০০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৭৬০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৭৬০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৯১০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৮১০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৭০,৩০০ টাকায় (+১০০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮০,০০০ টাকায়।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, বেঁধে দেওয়া হল কঠিন শর্ত

কলকাতায় অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫১ হাজার ৩৫০ টাকায়। তবে আজ ৭৫০ টাকা দাম বেড়েছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা। কিন্তু আজ দাম বেড়েছে ৮০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫০ টাকা। এছাড়া গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ৬৯ হাজার ৩০০ টাকায়। তবে আজ দাম বেড়েছে ১০০০ টাকা এবং নতুন রেট ২ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।