সহেলি মিত্র, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা বিজ্ঞপ্তি জারি করেছে, যার অধীনে মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে এবং এটি ১ জুন থেকে কার্যকর হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই টাকা পাওয়া আগামী দিন থেকে অত সহজ হবে না বলে আশঙ্কা। এর কারণ সরকারের তরফে প্রকল্প সংক্রান্ত বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। সেই শর্তের সঙ্গে যদি আবেদনকারীর মিল থাকে তবেই পাবেন টাকা। আপনিও কি দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য অপেক্ষা করছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
অন্নপূর্ণা যোজনা নিয়ে সিদ্ধান্ত সরকারের
মঙ্গলবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতার বিষয়েও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সী যেসব নারী বেতন বা পেনশনভোগী স্থায়ী সরকারি কর্মচারী নন এবং আয়কর প্রদান করেন না, তারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। এতে আরও বলা হয়েছে, সহায়তার অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সিস্টেমের মাধ্যমে সুবিধাভোগীর নামে আধার কার্ড-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু সরকার মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা অনুদান এবং বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করেছে।

মানতে হবে কিছু শর্ত
এই ঘোষণার পর থেকেই, কীভাবে নিবন্ধন করতে হবে এবং কারা সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। এদিকে পোর্টাল অবধি চালু করা হয়েছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা ১লা জুন থেকে শুরু হবে। এই প্রকল্পের অধীনে, বাংলার মহিলারা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই টাকা পেতে মেনে চলতে হবে কিছু শর্ত।
আরও পড়ুনঃ নাম বাদ পড়বে অনেকের! রাজ্যের নজরে ৫৫ লক্ষ যুবসাথীর আবেদনকারী
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী থেকে আসা হতে হবে।
- বার্ষিক আয় কম হতে হবে।
- ২৫ বছরের বেশি বয়সী হতে হবে।
- রেশন কার্ডে নাম থাকতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন তাঁরা টাকা পাবেন না।
- স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলে টাকা মিলবে না।
- বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।










