🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

ফের ডলারের বিপরীতে টাকার মানে অনেকটাই বদল, দেখুন আজকের রেট

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: গত দু’দিন সাময়িক স্বস্তি মিলেছিল। কিন্তু ফের ধস নামল ভারতীয় মুদ্রায় (Indian Rupee)। শুক্রবার বাজার খুলতেই মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে ভারতীয় টাকার দাম ৩৩ পয়সা কমে আবারও ৯৪.১৮ টাকায় দাঁড়াল। এর আগে বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার সময় এই রেট ছিল ৯৪.২৫ টাকা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে ঘনিয়ে আসা যুদ্ধের মেঘ টাকার পতনের নেপথ্যে প্রধান কারণ বলে দাবি করছে বিশেষজ্ঞরা।

কেন টাকার এই পতন?

অর্থনৈতিক বিশেষজ্ঞরা টাকার এই অস্থিরতার পিছনে বিশেষ করে তিনটি কারণকে উল্লেখ করছেন। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার কারণে এর আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখন প্রশ্নের মুখে। যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, সংঘাতের জেরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রাতারাতি বেড়ে ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়িয়ে গিয়েছে। আর হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ এনার্জি রুট বন্ধ হওয়ার কারণে তেলের বাজার উত্তপ্ত হয়ে উঠছে। তৃতীয়ত, ভারত তার প্রয়োজনীয় তেলের আনুমানিক ৮৫% আমদানি করে থাকে। যার ফলে তেলের দাম বাড়লে ভারতের আমদানি খরচ বাড়ে, যা সরাসরি টাকার উপরে চাপ সৃষ্টি করে।

কিন্তু বাজারের এই অস্থিরতা সামাল দেওয়ার জন্য টাকার মান যাতে আরও দ্রুত না পড়ে যায়, সেই দিকেও নজর রাখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই। মাঝেমধ্যে ডলার বিক্রি করে বাজারে ভারসাম্য রাখার চেষ্টা করছে তারা। এ বিষয়ে সিআর ফরেক্স অ্যাডভাইজারসের ম্যানেজিং ডিরেক্টর অমিত পাবারি জানাচ্ছেন যে, টাকা ৯৫.২০ থেকে ৯৫.৩০ এর স্তরে শক্ত প্রতিযোগিতার মুখে পড়েছিল। তবে আশা করছি, আপাতত ৯৪.৭০ থেকে ৯৩.১০ টাকার জন্য পারফেক্ট স্তর হিসেবে কাজ করবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা ৯৪.৫০ টাকা ৯৪.৮০ এর মধ্যে ঘোরাফেরা করতে পারে।

আরও পড়ুন: কোভিড কেড়ে নিয়েছিল বাবাকে, কী হতে চায় মাধ্যমিকে প্রথম অভিরূপ ভদ্র?

বলে রাখি, ২০২৬ সালে প্রতি মাসে গড়ে প্রায় ১ শতাংশ হারে দরপতন হয়েছে ভারতীয় টাকার। আর চলতি বছরে এখনও পর্যন্ত ডলারের বিপরীতে টাকার মোট পতন হয়েছে প্রায় ৫ শতাংশ। এমনকি রয়টার্সের এক সমীক্ষায় ৩৯ জন বিশেষজ্ঞ জানাচ্ছেন, আগামী এক বছর টাকার মান ৯৫ এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।