অনন্যা সরকার, কলকাতা: জিও ফাইন্যান্স প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভিস লিমিটেড (JFPSL) বিমা, বিনিয়োগ, ঋণদান ও পেমেন্ট-সহ বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদানের জন্য বহুমুখী প্ল্যাটফর্ম, ‘জিও-ফাইন্যান্স’ (JioFinance) অ্যাপটি পরিচালনা করে। এবার এই অ্যাপে ‘জিও-সিলভার’ (JioSilver) নামে একটি নতুন পরিষেবা যুক্ত হয়েছে। এর মাধ্যমে মাত্র ১০ টাকা থেকে বিনিয়োগ শুরু করে ৯৯.৯% বিশুদ্ধ ও আসল রুপোর দ্বারা সমর্থিত ডিজিটাল রুপো (Digital Silver) কেনা যাবে। জিওসিলভার পরিষেবা থেকে কীভাবে লাভবান হবেন বিনোযোগকারীরা, আসুন জেনে নেওয়া যাক।
JioSilver-এর মাধ্যমে ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন
জিও ফাইন্যান্স অ্যাপের এই নতুন ফিচারটির মাধ্যমে প্রতিটি আর্থিক লেনদেনে ১০ টাকা থেকে ১ লক্ষ পর্যন্ত ডিজিটালভাবে রুপো কেনা যাবে। সাম্প্রতিক বাজার দরে লেনদেন করা যাবে এবং বিক্রির পর পাওয়া অর্থ সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সাপ্তাহিক বা মাসিক এসআইপি (SIP) ফ্রিকোয়েন্সি বেছে নেওয়ার সুবিধা সহ রিকারিং সিলভার এসআইপি সেটআপও করা যাবে। সরাসরি ফিজিক্যাল রুপোর মুদ্রা কেনা যাবে, অথবা জমানো রুপোকে সার্টিফাইড রুপোর মুদ্রায় রূপান্তর করা যাবে। জিওফাইন্যান্স অ্যাপে মিলবে একটি ডেডিকেটেড জিও সিলভার ড্যাশবোর্ড, যার মাধ্যমে রুপোর লাইভ মূল্য, হোল্ডিং এবং লেনদেনের সমস্ত তথ্য সুস্পষ্টভাবে দেখা যাবে।
জানিয়ে রাখি, সমস্ত ফিজিক্যাল রুপো ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ (NABL) দ্বারা স্বীকৃত কেন্দ্রগুলিতে বিশুদ্ধতার জন্য পরীক্ষা করা হয়। প্রতিটি উপযুক্ত কেনাকাটায় জিও-পয়েন্টস অর্জন করা যাবে, যা ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে শপিং ডিসকাউন্ট, ব্র্যান্ড ভাউচার এবং পার্টনার অফারের জন্য রিডিম করতে পারবেন।
আরও পড়ুন: আর ৬ মাস, কেঁপে যাবে বিশ্ব! রাশিয়ার পর পরমাণু শক্তিতে বড় সাফল্যের পথে ভারত
প্রসঙ্গত, জেএফপিএসএল হল জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। নতুন জিওসিলভার পরিষেবাটি বিদ্যমান ডিজিটাল গোল্ড পরিষেবার পরিপূরক হিসেবে কাজ করে এবং এই অ্যাপে উপলব্ধ বিনিয়োগের সুযোগগুলোকে আরও প্রসারিত করে।









